somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

আ জার্নি বাই রিকশা

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিমানবন্দরের রাস্তায় রিকশা দেখে মিসাকি যেমন অবাক হয়েছিল, সে রকমই বড় বড় চোখ করে খুব কাছ থেকে মহব্বত আলীর রিকশা দেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। চারদিক থেকে ঘুরে ঘুরে দেখে ভ্রু কুঁচকে ডিকশনারির বাংলায় বলল, ‘এই বাহনে আসন গ্রহণ করব কীভাবে?’

—এই যে, এই সিটে বসে।
—সিটবেল্ট নেই!

আমি বেশ আয়েশি ভঙ্গিতে রিকশার সিটে বসে প্রমাণ করতে চেষ্টা করলাম, ব্যাপারটা মোটেই এ রকম কিছু না। মিসাকিকেও উঠে আসতে বললাম। মিসাকি আমার পাশে মূর্তির মতো জড়সড় হয়ে বসে এক হাতে হুড অন্য হাতে আমার বাহু ধরে বিড়বিড় করে কিছু বলল। এতক্ষণ পাশে দাঁড়িয়ে হাসছিল রিকশাচালক মহব্বত। মহব্বত আলী আমার পূর্বপরিচিত। তাকে বললাম, ‘না হেসে চালাও এবার...খুব ধীরে চালাবা।’ মহব্বত আলী সম্ভবত মিসাকির রিকশাভীতি দেখেই তার রিকশাচালক জীবনের সবচেয়ে বিপজ্জনকভাবে রিকশা চালাতে লাগল!
মিসাকি কাঁদো কাঁদো চোখে একবার আমার দিকে, একবার সামনের দিকে তাকাতে লাগল। এই বিলিতি সুন্দরীকে এখন মনে হচ্ছে, বাবার বাড়ি নাইয়র খেটে শ্বশুরবাড়ি ফিরতে থাকা কোনো মন খারাপ বধূ! আমি মিসাকির আঙুল ধরে বললাম,
—কেমন লাগছে?
—আমি কিছু বোধ করছি!
—এখানে ‘বোধ’-এর চাইতে অনুভব শব্দটা সুন্দর।
—কথা বলো না, প্লিজ!
—কেন?
—আমাকে অনুভব করতে দাও!

আমি মিসাকীকে দেখতে লাগলাম। টিএসসির রাস্তায় শত রিকশার ভিড়ে মহব্বত আলীর রিকশা এখন বেশ স্বাভাবিকভাবেই চলছে। মিসাকির চোখে আনন্দ আর কৌতূহল। প্রথমবার ট্রেনের ছাদে বসে ভয় কেটে যাওয়ার পর কোনো কিশোরের যেমন অনুভূতি হয়! এই রিকশা চলুক, আজ আমাদের তাড়া নেই।

জাহিদ রাজ রনি
প্রথম প্রকাশ: ১০ জুন ২০১৭, ছুটির দিনে, প্রথম আলো।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×