somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অঘ্রান অভ্রু
আমি জাহিদ রাজ রনি। অঘ্রান অভ্রু নামটা বোকামি করে দেয়া এবং পরে আর নাম পাল্টানোর অপশন খুঁজে পাইনি। পত্রিকায় লিখি 'জাহিদ রাজ' নামে। ফেসবুক, ইনস্টাগ্রামে আমি: jahidrajrony

গল্প: প্রত্যাবর্তন

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ সময় রাত বারোটায় বাবা আমাকে কল দিলেন! সাধারণত কোন বিপদ-আপদ ছাড়া এতো রাতে কল দেয়ার কথা না। মুহূর্তেই নানাবিধ অশুভ কল্পনায় ঘুরপাক খেয়ে মোটামুটি লাফিয়ে উঠে কল ধরলাম। বাবা স্বাভাবিক ভাবেই হেসে বললেন,
- কিরে ব্যস্ত নাকিরে?
- হ্যা কিছুটা। এতো রাতে! কি ব্যাপার?
- ঘুম আসে না, ভাবলাম তোর সাথে গল্প করি!
- আচ্ছা!

'আচ্ছা' বললেও আদতে আমি চমকে উঠেছিলাম বাবার কথা শুনে। বর্তমান বাবাদের মতো আমার বাবা কোনকালেই আমার বন্ধুর মতো ছিলেন না। দেখো গেলো বিকেলে বন্ধুদের সাথে খেলছি, দূরে বাবা আসছে দেখলেই আমি দৌড়ে পালাতাম! বাবার সাথে কাজের কথার বাহিরে কখনো গল্প করেছি মনে পড়েনা। মূলত বাবার সাথে এক প্রকার রাগ করেই আমার দেশত্যাগ। কাজেই মাঝরাতে বাবার ঘুম না আসাতে বাবা আমার সাথে গল্প করবেন- ব্যাপারটা আমার জন্যে ভূত দেখার মতো!

বাবা ঘোরলাগা গলায় বললেন,
- তোদের ওখানকার পরিবেশ কেমন এখন?
- স্নোফল হচ্ছে কয়েকদিন ধরে।
- দেশে আসবি না আর?
- জানি না বাবা। দেখি!
- দেশ ছেড়ে থাকতে ভালো লাগে?

আমি কিছু বললাম না। একটা লম্বা দীর্ঘশ্বাস বুকের অতলে চেপে রাখলাম। বাবার কিছু একটা হয়েছে। বাবা আমার সাথে এমন গল্প করার মানুষ না। ব্যাপার কি? বাবাকে আমার এখন একজন মানুষিক সন্ত্রাসী মনে হচ্ছে। যিনি আঁটঘাট বেঁধে নেমেছেন, তার দেশ বিভাগী অভিমানী ছেলেকে কাঁদানোর জন্যে!

- বাবা তোমার কি হয়েছে?
- কিছু না তো।
- এভাবে কথা বলছো কেনো?
- তোর বয়স কত হলো বলতো?

আমি বয়স বলতে গিয়ে চমকে উঠলাম! আজ আমার জন্মদিন! বরাবরের মতোই ভুলে বসে আছি। জন্মদিন এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। সকালে ফেসবুকে চেক না করায় একেবারেই মনে নেই! এখানে আমার বন্ধু বান্ধবও বিশেষ নেই, যারা জন্মদিন মনে রেখে শুভেচ্ছা জানাবে।

বাবা ফোনের ওপাশ থেকে হাসলেন। একে একে মা বাবা, ছোট বোন সবাই শুভেচ্ছা জানালো। বাবা বললেন, তোর জন্মদিনের কেক কাটা হবে। ফু দিয়ে মোমবাতি নিবিয়ে দে, আমি মোমবাতির সামনে ফোন ধরছি! আমি আটহাজার মাইল দূর থেকে ফোনে ফু দিলাম। দূরে থাকার সুবিধা হলো আমি যে এখন কাঁদছি এটা বাবা বুঝবেন না। ফোন রাখার আগে মাকে শুধু বললাম, দুই টুকরা কেক ফ্রীজে রেখো আম্মু! বাবাকে কিছু জানাবে না। একটা সারপ্রাইজ বাবারও পাওনা রইলো!

জাহিদ রাজ রনি
প্রথম প্রকাশ: ১ এপ্রিল ২০১৭, ছুটির দিনে, প্রথম আলো।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×