somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনভাবে মত প্রকাশ নাকি উষ্কানি(?) এবং ধর্মের নামে একি অধর্ম!

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধানের ৩৬নং অনুচ্ছেদ আমাকে চলাফেরার স্বাধীনতা দিয়েছে। আর আমার বাবার ট্যাক্সের টাকা দিয়ে চলাচলের পাঁকা রাস্তা তৈরী করেছে সরকার। তাইবলে মহাসড়কে যেখানে ভীষণ গতীতে বাস ট্রাক চলে সেখানে গিয়ে যদি আমার চলাচলের স্বাধীনতা আদায় করতে চাই, রাস্তার মাঝদিয়ে হাঁটাচলা শুরু করি, তাহলে কি ঘটবে? বাসট্রাক কি আমাকে আমার চলাচলের অধিকার দেবে? কেন দেবে না, আমার বাপের টাকায় করা রাস্তা! সেই রাস্তা দিয়ে আমি হাঁটলে ক্ষতি কি!? ইসলামকে নিয়ে কটুবাক্য লিখেন যে ব্লগার ভাইয়েরা, তারা এই সহজ হিসাব কেন বুঝেন না!? তা ছোট মাথায় খেলে না....। তাই চুপ মেরে ছিলাম কিন্তু শুভাকাঙ্ক্ষী জনেরা মতামত জানার আগ্রহ প্রকাশ করেছেন, তাই আরকি...! জি জনাব, লম্বা পোষ্ট! বলি, ইগনোর করেন! আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখার দরকার কি!? আর যদি পড়েনই, তবে পুরোটা পড়েন।

সোজা সাপ্টাভাবে চিন্তা করি, অনুচ্ছেদ ৩৭,৩৮ যথাক্রমে সমাবেশ ও সংগঠন করবার স্বাধীনতা সংবিধান দিয়েছে। তো জঙ্গিবাহিনী প্রকাশ্যে সমাবেশ করে না কেন? করলে মাইর কি একটাও মাটিতে পড়বে? না, পড়বে না, সব পিঠে পড়বে। এটাই স্বাভাবিক। নিষিদ্ধ জিনিসের চর্চা প্রকাশ্যে করলে পিটুনিই সহি।

এবার আসি মত প্রকাশের স্বাধীনতায়, আমার স্বাধীনতা অন্যজনের সমস্যার কারন হলে সেই স্বাধীনতা কি আসলেও স্বাধীনতা থাকে নাকি এই স্বাধীনতা চাওয়া অপরাধ হয়ে যায় তা একটু বিবেচনায় আনি। যদি আপনি বাসট্রাককে কেয়ার না করে অগত্যা রাস্তার মাঝদিয়ে হাঁটতে চান তবে সেটা অপরাধ হয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। তাই বলছি জনাব, আপনি মুক্তমনা ব্লগার, আপনি নিশ্চয় বুঝেন। আপনার এই স্বাধীনভাবে মত প্রকাশ( উস্কানি) অপরাধ। আপনার মত প্রকাশে সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনার লিখনিকে সংকীর্ণ মনা ও বাজেচিন্তা বলা যায়, কখনো মুক্তচিন্তা বলা চলে না। গালাগালি ছাড়ুন সমালোচনা করতে শিখুন, আপনার আত্মউন্নয়ন করা ভীষণ প্রয়োজন, কারন সংকীর্ণ মন দিয়ে মুক্তচিন্তা হয় না।

সরকারকে বলি এইসব নির্বোধকে মুক্তমনা, স্বাধীনচেতা দ্বিতীয় মুক্তিযোদ্ধা বলে বলে এদের মাথায় তোলা গাঁধামো হবে। কারন বান্দর কে মাথায় তুলতে নেই...! দু একবার এদের দিয়ে রাজনৈতিক ফায়দা লুটা যায়, কিন্তু মনে রাখতে হবে বারবার এক শালুক দেখালে চলেবে না। প্রয়োজন শেষ, এবার বিচারের আওতায় এনে শাস্তি দিন। বুদ্ধি দিয়েই তো দেশ চালাতে হয়! যে সিষ্টেমে চলছেন তাতে যাই করেন, তাই করেন পরিবেশ পরিস্থিতি শান্ত রাখাই কিংবা সময়মত চড় মারাই বুদ্ধিমানের কাজ হবে।

এবার আসি হত্যাকারি প্রসঙে, ইসলাম রক্ষ্যার দ্বায়ীত্ব কি শুধু কয়েক জন হত্যাকারীর। এরাই ইসলাম বুঝে আর কেই বুঝে না? জুম্মার আযান হয়েছে মুসলিমের কাজ সলাত কায়েম করা। মুসলিমগণ তো মসজিদে আর যারা এই ফাঁকে আল্লাহু আকবার বলে কোপাকুপি করে খুন করে, এরা কারা? লিখার জবাব চাপাতি দিয়ে দেয় এরা কারা? এরা ধর্মের সাথে সম্পর্কিত নয়, এদের পরিচয় হত্যাকারী।

তায়েফের ময়দানে নবী (সাঃ) কে পাথর নিক্ষেপ করেছিল কাফেররা, তো নবী (সাঃ) এর জবার কি ছিল? আপনি কোন ইসলামিক রাষ্ট্রের শাসক নন আপনি হলেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আম পাবলিক। তাহলে আপনি বিচার করার কোন অথোরিটি? আল্লাহ আইন করে দিয়েছেন চুরি করলে হাত কেঁটে দিতে হবে, জেনা করলে পাথর মেরে, মেরে ফেলতে হবে। কই কোনদিনতো এমন করতে কাউকে দেখি নাই, কেন? যেখানে আল্লাহর আইনই মানছেন না সেখানে কিভাবে আল্লাহ নবীকে অবমাননা করার জন্য চোরাগোপ্তা হামলা চালান তাও আবার নামাজের সময়? ইসলাম কোন চোরের ধর্ম নয়। এই শাস্তি দিতে চাইলে আগে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, তারপরেও একটা শৃংখলার মধ্যদিয়ে শাস্তি দিতে হবে যদি বিশৃঙ্খলা করা প্রকৃত উদ্দেশ্য না হয়। অবমাননার জন্য ইসলামে যে কয়েকজনকে হত্যা করা হয়েছিল তার কোনটাই চোরাগোপ্তা হামলা ছিল না। তো আপনি হত্যাকরে পালিয়ে আছেন কেন? নবীজির সময় অবমাননার জন্য যাদের হত্যা করা হয়েছিল তাদের কাউকেই লিখালিখির জন্য হত্যা করা হয় নাই,একটু ভাল করে পড়ে দেখবেন। কোনদিন তো শুনি নাই কোন ইসলামী সংগঠন কারো এসলাহ(পরির্তন) ঘটানোর জন্য একটা কোরয়ান কাউকে দিয়েছে। এতো টাকা আপনাদের! চাপাতি বানানো যায়, কুপিয়ে মাড়া যায় একটা কুরযান দেয়া যায় না? যেখানে সৃষ্টিকর্তা নাস্তিকদের বলেছেন, তোমাকে সৃষ্টি করা কঠিন নাকি খুটিহীন ওই আসমান সৃষ্টি করা কঠিন?..... আচ্ছা না দেন, নিজেও তো একটু বুঝে পড়তে পারেন। কিসের জিহাদ কিসের গাজি কিসের শহিদ? শুনুন, অধর্ম করে ধর্ম রক্ষা করা যায় না। হক কখনো বাতিল দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। আযান হয়েছে আর আপনি মানুষ খুন করেন মানে? কাকে কি বোঝাতে চান? সারা পৃথিবীতে ইসলামকে বাজেভাবে উপস্থাপন করে ইসলামের ক্ষতি করছেন, কেন? ব্রেইন ওয়াস হওয়া কিছু হত্যাকারীর দ্বাড়াই এটা সম্ভব। এদের কোন ছাড় দেয়া যাবে না। এরা দারি রেখে টুপি পড়ে ধর্মকে ইউজ করে ধর্মের ক্ষতি করছে। এদের ধরতে হবে দ্রুত দৃষ্টান্তসহকারে শাস্তি দিতে হবে। এই কাজটাও সরকারকেই করতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে জাতীয় স্বার্থে নির্দোষী কাউকে ধরে বলি দিয়ে দেবেন।

আমার মনে হয় না, বাংলাদেশে ইসলামী জাতীয়তাবাদ চেতনার এতোটা উন্মেষ ঘটেছে যে, ইসলামের নামে বাজে কিছু বলার জন্যই এই রিএকশন হয়েছে। আসলে এখানে বিভিন্ন স্নায়ুচাপের প্রভাব আছে। আছে যুদ্ধাপরাধ ইস্যু, ইসলামী দলগুলোকে উপেক্ষার ক্ষোভ, সরকারের স্বৈরাচারী আচরণ ও ক্ষমতায় লম্বা সময় টিকে থাকা ইত্যাদি। এগুলো হচ্ছে কারন আর হত্যাকান্ডগুলো এর ফলাফল। কারন রাজিব থেকে নিলাদ্রী সময়ের ব্যবধান খুব বেশি নয়!

ধর্মনিরপেক্ষতা চিন্তার ধারক সরকারের কাছে পৃষ্টপোষকতা পেয়ে কেউ বাড়াবাড়ি করে লিখছে আর অন্যপক্ষ অনেকদিন সুবিধা না পাওয়ায় এদের ধরে সাইজ করছে। এখানে ধর্ম মেজর ফ্যাক্ট নয়।

আবার এও মনে হয় যে, আমার ধারনা পুরোপুরি ঠিক নয়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×