somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবি শিক্ষকের আলমিরাতে মিলল ছাত্রী

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রভাষকের আলমিরাতে পিএইচডি গবেষণার বইপত্র কিংবা স্টাইলিশ জামা-কাপড় নয়, মিলল নিজ বিভাগের এক ছাত্রী।
এমনটাই ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক আবদুল হালিমের বাসায়। ছাত্রী সাবিরা সুলতানা পুতুল একই বিভাগের।
এদিকে শিক্ষকের বাসার আলমিরা থেকে ছাত্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেমন চলছে তোলপাড়, তেমনি এনিয়ে সর্বমহলে চলছে ক্ষোভ আর ধিক্কার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের সিটি কলেজের সামনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আবদুল হালিমের বাসায় একই বিভাগের ছাত্রী সাবিরা সুলতানা পুতুল প্রবেশ করে।
এর কিছুক্ষণ পর স্থানীয় যুবকদের একটি গ্রুপ ওই বাসার দরজায় কড়া নাড়ে। দীর্ঘক্ষণ দরজায় শব্দ করার পর শিক্ষক আবদুল হালিম দরজা খুলে দেন। এ সময় তারা বাসায় যে মেয়েটি প্রবেশ করেছে সে কোথায় তা জানতে চায়। কিন্তু আবদুল হালিম বাসায় কোনো মেয়ে থাকার কথা অস্বীকার করে।
এ সময় বিষয়টি নিয়ে উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার একপর্যায়ে আলমিরাতে কিছু একটা নড়ে ওঠে। ওই যুবকরা তালাবদ্ধ আলমিরাতে আঘাত করলে ভেতর থেকে নারী কন্ঠের আর্তনাদ ভেসে আসে। পরবর্তীতে তালা খোলা হলে আলমিরা থেকে প্রায় বিবস্র পুতুল বের হয়ে আসে।
এ সময় স্থানীয় যুবকরা শিক্ষক আবদুল হালিম ও পুতুলকে চড়-থাপ্পড় দেয়। এর কিছুক্ষণ পর পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. সাজ্জাদ হোসেন ও ভিসির একন্ত সহকারী মনিরুল ইসলামসহ কয়েকজন শিক্ষক কর্মকর্তা গিয়ে স্থানীয় যুবকদের নিবৃত করে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেন।
স্থানীয় যুবক আশরাফুল ইসলাম বলেন, ‘অনেক দিন ধরেই ওই ছাত্রী আবদুল হালিমের ব্যাচেলর বাসায় যাতায়াত করতো। প্রায়ই আমরা তাকে দেখতাম।’
তিনি বলেন, ‘মঙ্গলবারও ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে বিকেল ৫টার দিকে ওই বাসায় প্রবেশ করতে দেখে আমরা তাকে অনুসরণ করি। প্রায় আধাঘণ্টা পর আমরা ওই বাসায় গিয়ে অপ্রীতিকর অবস্থায় আলমিরা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করি।’
জানতে চাইলে সাবিরা সুলতানা পুতুল বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি মঙ্গলবার ঝিনাইদহ শহরে যাইনি। তাছাড়া এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ তবে তথ্য-প্রমাণসহ এই বিষয়ে কথা বললে চুপ হয়ে যান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক আবদুল হালিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
ধিক্কার এসব কুলাঙ্গার শিক্ষক ও নষ্ট ছাত্রীদের।
আরটিএনএন
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×