আজব দেশে আজব উদ্যোগ!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোংরা শহর ঢাকাকে পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। মাঝেমাঝে ঝাড়ু হাতে শহর পরিষ্কার করছেন, এমন কিছু ছবি সাংবাদিকদের মাধ্যমে মিডিয়ায় প্রচার করছেন। বাস্তব অবস্থা কী? ঢাকা কি আসলে লোকদেখানো দু চারটা ছবি এবং ঘোষণাতেই পরিচ্ছন্ন হয়ে গেছে?? উত্তর: না মোটেও না বরঞ্চ দিন দিন ঢাকা আবর্জনার কারনে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। বাস্তবতা হল মিডিয়ায় ঘোষণা দিয়েই কাজ শেষ, কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই ঢাকা সিটি অপরিচ্ছন্নই রয়ে গেছে। এখন ইন্ডিয়া থেকে নায়িকা ভাড়া এনে ঢাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার ডিসিশন নিয়েছেন মেয়র সাঈদ খোকন! কারিনার নৃত্যে নাকি পুরো ঢাকা পরিচ্ছন্ন হয়ে যাবে! মানুষ তার যৌন আবেদনময়ী গান শুনে সচেতন হয়ে ঢাকা পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আরকি! তার পিছনে দেশের কোটি কোটি টাকা নষ্টা না করে এই টাকা যদি সত্যিকার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ব্যয় করা হত তাহলে এক সপ্তাহের মধ্যে ঢাকাবাসী পরিচ্ছন্ন ঢাকা দেখতে পেত। তখন লোক দেখানো কিছু করার প্রয়োজন হতনা। এখন অবস্থা দেখে মনে হচ্ছে মেয়রদের মেধা-বুদ্ধিমত্তার পরিধি কতটুকু। আর সমালোচনা করার জন্যও কোন বুদ্ধিজীবীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। কারন সমালোচনা করলে, পরে নাচ দেখাই মিস হয়ে যাবে আরো কত কি!
সেলুকাস! সত্যিই বিচিত্র এ দেশ!!!
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন