somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ধুররর,ভাইয়া কি যে বলে না....!ওর সাথে তো যাস্ট ফ্লার্টিং করি।

২৫ শে মে, ২০১৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের নীচতলার ভাড়াটিয়া আন্টির মেয়ে রুম্পা ক্লাস ফাইভে পড়ে।ওকে নাকি কয়েকদিন যাবত্ মডেল স্কুলের একটা ছেলে ফেসবুকে ডিস্টার্ব করতেছে!আন্টি আমার কাছে বিচার দিলেন।হঠ্যাত্ করে ডেকে নিয়ে চা-বিস্কুট খাওয়ানোর কারনটা বুঝতে পারলাম।আন্টি রুম্পাকে রুমে ডাকলেন;'কি কি হইছে তোর ভাইয়াকে খুলে বল।'
.
বা'হাতে গোলাপী কাভার ওয়ালা বিশাল স্মার্টফোন চেপে ধরে পিচ্চি মেয়েটা রুমে এসে ঢুকলো।আমার দিকে তাকিয়ে ভীত গলায় বললো,
"ভাইয়া,আর বইলেন না!ঐ ছেলে আমার স্ট্যাটাসে আজেবাজে কমেন্ট করে।সেদিন এক সেল্ফি আপ্লোড দিছি; সে ওখানে কমেন্ট করেছে,
'কি ব্যাপার রুম্পা?তোমার বাবার ময়দার বিজনেস আছে নাকি?আর যদি থাকেও,তুমি ডেইলি যে পরিমানে মুখে মাখাচ্ছ;দুদিনেই তো ব্যাবসায় লালবাতি জ্বলবে!'
দেখছেন ভাইয়া,কি ফাজিল!আর শুধু কি এই?আরো আছে,আমাকে ম্যাসেজ দিয়ে বলে-'চশমা পরলে তোমাকে পুরা মিয়া খলিফার মতো কিউট লাগে।' "
.
এহেম! এহেম! আরেকটু হলে আমার গলায় গরম চা আটকে যাচ্ছিলো।রুম্পা আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিলো।ফোনের কালারের সাথে ম্যাচিং করে তার নখে গোলাপী কালারের নেলপলিশ লাগানো।আমি পানি টানি খেয়ে কোনমতে শান্ত হয়ে বসলাম।ক্লাস ফাইভের মেয়ে ফেসবুকে কি করতেছে?আন্টিকে কিছু কথা শোনানো দরকার।আমি মনে মনে বিশাল এক স্পিচ ঠিক করলাম।যেই বয়সটা ওর পুতুল খেলার,সেই বয়সে হাতে স্মার্টফোন তুলে দেয়ার অপকারিতা সম্পর্কে বলতে যাব,এমন সময় আন্টি কথা বলে উঠলেন;
.
-'কি যে করি বাবা,আর বইলো না!আজকাল সোশ্যাল সাইটে মেয়েদের কোনো রেসপেক্ট নাই।বিলিভ ইট অর নট,রুমকির আইডিতে পর্যন্ত প্রতিদিন শ'খানেক মেসেজ আসে।আর কি সব মেসেজের ভাষা!'
-'ইয়ে..মানে আন্টি...রুমকি কে?'
-'ওহ!তুমি জানো না?আন্টি লাজুক হাসি দিলেন।রুম্পার তো বোন হবে।আল্ট্রাসনোগ্রামে ফিমেল আসছে।তোমার আঙ্কেল সেদিনই ডাকনামটা ঠিক করে ফেসবুকে আইডি খুলে দিলেন।রুমকি বুঝা শিখলে চালাবে!আপাতত আইডিটা স্ট্যাবলিশ হোক।
.
এই কথা শোনার পর আমি ক্লাস ফাইভের মেয়ের ফেবু চালানো নিয়ে প্রশ্ন তোলার সাহস বা উত্সাহ;কোনটাই পেলাম না।
এককাপ চা,কয়েকটা বিস্কুট আর একগাদা টাস্কি খেয়ে সেখান থেকে কোনমতে উঠে আসলাম।আসার আগ আন্টিকে কথা দিতে হলো,বিষয়টা আমি দেখবো।
.
রুম্পাকে 'রাহুল আমান' নামের আইডি থেকে ডিস্টার্ব করা হয়।খোজ নিয়ে জানতে পারলাম ছেলেটার নাম রুহুল আমিন!মডেল স্কুলে ক্লাস সিক্সে পড়ে।বাসা আমাদের পাশের এলাকায়।একদিন স্টেডিয়ামের সামনে দেখা হয়ে গেলো,আমি ডেকে আনলাম।
-'কিরে পিচ্চি,তুই নাকি রুম্পাকে ডিস্টার্ব করিস?'
-(চুপ)
-'ওরে কি ভালোবাসিস নাকি?'
পিচ্চি এবার আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিলো!
-'ধুররর,ভাইয়া কি যে বলে না....!ওর সাথে তো যাস্ট ফ্লার্টিং করি।আমার রিয়েল ক্রাশ হইলো গিয়ে গার্লস স্কুলের মহুয়া আর পুলিশ লাইনের তিন্নি
.
রিয়েল ক্রাশ ক্যামনে দুইজন হয় এটা আমার জানার কথা না।ক্লাস ফাইভে পড়ার সময় আমি আপুদের পেছনে গল্পের বই পড়ে শোনানোর জন্য ঘুর ঘুর করতাম।এই গল্পের মোরাল লেখার মতো ম্যাচুরিটি এখনো আমার হয়নি।এদের তুলনায় আমি অনেক অনেক ব্যাকডেটেড!

সংগৃহীত এবং এদের তুলনায় আমি অনেক অনেক ব্যাকডেটেড!

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ১২:০৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×