somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় এ+, হায় শিক্ষা ব্যাবস্থা!

৩১ শে মে, ২০১৬ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিডিও টি দেখে অত্যন্ত মনকষ্টে ভুগছি। দেশ থেকে এত বছর দূরে থেকেও ইতিহাস কে ভুলে যাইনি। এ+ পাওয়া ছেলে মেয়েগুলো ইতিহাস সম্পর্কে, বাংলাদেশের অস্তিত্ব সম্পর্কে কোন ধারনাই রাখে না ভেবে নিদারুন মনকষ্টে আছি। বার বার অপারেশন সার্চ লাইট, বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ মিনারের অবস্থান, স্মৃতি সৌধের অবস্থান নিয়ে প্রশ্ন গুলো বারি খেয়ে খেয়ে সামনে চলে আসছে।

আমি শিক্ষার্থীদের দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি তাদের পিতা মাতা এবং শিক্ষকদের। যখন স্কুলের হেডমাস্টারই জানেন না সাত জন বীর শ্রেষ্ঠের নাম, তখন বলার আসলেই কিছু থাকে না! আমাদের শিক্ষকগণ, যারা মানুষ গড়ার কারিগর, আপনাদের উপর বড়ই হতাশ হই। আপনারাই তো আমাদের কে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। আফসোস হয়, আপনারা আসলেই কি দায়িত্ব নিয়ে পড়াচ্ছেন? বাবা মায়ের পরেই আপনাদের স্থান। আমরা আপনাদের কাছে সন্তানতুল্য, আপনাদের উপর যেমন আমাদের অগাধ বিশ্বাস সেই সাথে আমাদের ভবিষ্যৎও আপনাদের হাতে। দয়া করে এই বিশ্বাস টুকু ভেঙ্গে দিয়ে শুধু এ+ পাওয়ার জন্য শুধু সিলেবাস ধরে ধরে না, এর বাইরে যে মৌলিক শিক্ষা সেই শিক্ষায়ও শিক্ষিত করুন। সব কিছু মেনে নিলাম কিন্তু আমার দেশের জন্মের ইতিহাস আর মুক্তিযুদ্ধের ইতিহাসই যদি না জানি এত ডিগ্রি,এত পাশ, এত হাই মার্কস দিয়ে হবেই বা কি? জীবনটা ১৬ আনাই বৃথা হয়ে যায় যদি নিজের দেশের জন্ম তথ্যই না জানি, না শিখি।

হায় শিক্ষা! শিক্ষার দাম, যেমন প্রাইভেট টিউশন আর কোচিং এর নামে মাসে মাসে আপনারা আপনাদের পকেট ভারি করছেন সেইরকম ভাবে শিক্ষার্থীদের আইকিউ লেভেলও তো বাড়া উচিৎ। আপনারা আরও দায়িত্বশীল হয়ে আপনাদের দায়িত্ব পালন করুন। আপনারাই তো মানুষ গড়ার কারিগর। আপনাদের উপর আমাদের আস্থা। এত ত্যাগ এর বিনিময়ে পাওয়া দেশটার ইতিহাস হারিয়ে যাচ্ছে। হায় এ+, হায় শিক্ষা ব্যাবস্থা!

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ ভোর ৪:৫০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×