somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলল, নাস্তিকেরা পরিশোধিত দালাল। ওরা টাকার বিনিময়ে ইসলামের বিরুধিতা করে।

০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( যেভাবে প্রশ্ন গুলো এসেছে ঠিক সেটাই কপি করে এখানে দেয়া হল)

প্রশ্নঃ (Amirul Islam) যারা নাস্তিক তারা শুধু ইসলামকে নিয়ে লেখে কেন???? আর কি কোন ধরম তাদের নজরে আশেনা???

উত্তরে বললামঃ আপনার কি মনে হয় নাস্তিকেরা শুধু ইসলামকেই কেন্দ্র করে লেখে? তাহলে বলবো আপনার পড়ার অভ্যাস কম। শুধু ধর্ম নিয়ে যারা ব্যাবসা করে ওদের শেয়ার করা লেখাগুলই আপনারা পরেন। অন্যগুলো পড়েও দেখেন না। বেশিরভাগ মুক্তমনা লেখক যুক্তি, প্রমান, বিজ্ঞানের আলোকেই তার লেখা গুলো লিখে থাকে। আপনার মতো মানুষেরা এগুলকে নাস্তিকতার নামে আখ্যায়িত করে নিজেরাই নিজেদের মতো করে ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছে বলে ভেবে বসে থাকেন। তাই আপনাদের মতো মানুষদের বলছি, বেশি করে পড়ুন। যত বেশি পড়বেন ততবেশি জানবেন। হয়ত একদিন আপনি নিজেও এর উত্তর দিতে পারবেন। সুতরাং নাস্তিকরা যে শুধু ইসলাম নিয়ে লেখে , আপনার এই ধারনা ভুল।

প্রশ্নঃ (Amirul Islam) যাক হয় তো আমার ধারনা ভুল। আচ্ছা বলুন তো নাস্তিকরা এ সব লেখে কি লাভ হয় তাদের???? যে কয়টা নাস্তিক মারা গেল চাপাটির কোব খাইয়া,যাকে আমরা অকাল মরন বলি, তাতে কি নাস্তিকদের খুব একটা লাভ হয়েছে??? তাদের মরার জন্য নিজেরাই দায়ি নয়??

উত্তরে বললামঃ মুক্তমনারা মুক্তচিন্তার চর্চা করেন, জানতে চান, বুঝতে চান, বিচার বিশ্লেষণ করে প্রমান সাপেক্ষে একেক মতবাদে বিশ্বাসী হন একেকজন। আপনার কি তাই মনে হয় এদের মৃত্যুর জন্য তারাই দায়ী ? তার মানে আপনি বলতে চাইছেন যে ইসলাম ধর্ম বাঁচানোর নামে, অপমানের জবাব দেয়ার নামে, কটাক্ষ করার নামে, মানুষ জবাই করে হত্যা করাকে আপনি প্রত্যক্ষ ভাবে সমর্থন করছেন এবং করবেন, তাইতো? এবার একটা কথা বলুন তো, ইসলাম না শান্তির ধর্ম? আপনার এই প্রত্যক্ষ ভাবে সমর্থন দেখে আমি তো বলবো, ইসলাম তাহলে কি একেকজন জঙ্গিবাদী তৈরি করছে আপনার মতন? আপনার ভাষ্য মতে, যে ধর্ম মানবতার বিপক্ষে কথা বলে, চাপাতির কোপে মানুষ হত্যা করে, সেই ধর্মের আবার মান আর সম্মান আছে নাকি? ধর্ম বোঝেন? যদি ধর্মকে আসলেই বুঝতেন তাহলে খুব ভাল করে বোঝা উচিৎ কারো করা উক্তি অথবা কটূক্তিতে ধর্মের এতটুকু পরিমান মান, সম্মান নষ্ট হয় না। ধর্ম অনেক গভির। এর বিশালতা অসীম। আপনার মতো মানুষদের পক্ষে এই ধর্মকে বোঝা সহজ হবে না। অকাল মরন ওদের নয় অকাল মরন হয়েছে আপনাদের মতো অমানুষদের।

(Md Mohosin Reza Mmr) বললেন, নাস্তিকেরা পরিশোধিত দালাল। ওরা টাকার বিনিময়ে ইসলামের বিরুধিতা করে।

বললামঃ যদি কোন মানুষ ধর্মের বিরুদ্ধে লিখেই থাকে তাহলে আপনি যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মে নিশ্চয়ই এর সমাধান এর কথাও লেখা আছে তাইনা? তাহলে এদের মতো আপনারাও কলম তুলে নিচ্ছেন না কেন? আপনারাও লিখুন। যুক্তি দিন। শুধু শুধু দালাল বলে, মানুষ মেরে নিজের ধর্মের অবমাননা আপনারা নিজেরাই করছেন। কাউকে খুন করা এর সমাধান নয়। বরং এতে করে ধর্ম আরও প্রশ্নবিদ্ধ হয়। নিজের ধর্মের উপর যদি আস্থা থেকেই থাকে তবে উপযুক্ত জবাব দিয়েই প্রতিবাদ করুন।

(Md Mohosin Reza Mmr )আসলে প্রতিবাদ করার কিছু নাই। ওদের সাথে যুক্তি দিয়ে কথা বলতে হবে। আর বাস্তবতা কি জানেন ওরা যুক্তির ধার ধারে না। আপনার খুব খুব সুন্দর চিন্তার জন্য অসংখ্য ধন্যাবাদ। আমিও আপনার মতই ধারনা পোষন করি।

বললামঃ যুক্তির ধার কেউ ধারুক বা না ধারুক আপনার মনে সংশয় থকালে সেটা দূর করার দায়িত্বও কিন্তু আপনার। তাই যথাযথ উত্তর দিয়ে সংশয় দূর করার চেষ্টা করুন। আপনার উদ্যোগ দেখে আরও মানুষ উদ্যোগী হবে। কিছু হোক বা না হোক এই অন্ধকার সমাজের অন্ধকার তো দূর হবে।

প্রশ্নঃ(Mahmudul Hassan )Why there was no sword split the head from the body?

উত্তরে বললামঃ আপনারা ধর্মকে এত ছোট করে দেন কেন? আপনাদের ধর্মীয় বিশ্বাস যদি এতই দৃঢ় হয়, তাহলে কারো করা মন্তব্যের যথাযথ জবাব আপনার কাছে থাকা উচিৎ। আপনি তলোয়ার দিয়ে সরাসরি একটা মানুষকে শিরচ্ছেদের কথা বলছেন, আপনাকে মানুষ এর পর্যায়ে ফেলতে চাইনা। সরাসরি একটা মানুষ কে হত্যার কথা বলছেন। যুক্তি দিয়ে প্রমান দিয়ে বুঝিয়ে দেয়ার ক্ষমতা নেই কেন আপনাদের? ধর্ম এত ছোট নয় যে কারো করা কটূক্তিতে কোন ধর্মের মান ক্ষুণ্ণ হয়। আপনাদের মতো মানুষদের জন্য মানুষ ইসলামকে জঙ্গিবাদ ছাড়া কিছুই মনে করে না। আপনারা মনের ভেতরে জঙ্গিবাদ পোষণ করেন বলেই আপনারা অমানুষ।

সব শেষে বললাম, প্রতিবাদের অস্র এই কলম, যদি লেখা ভাল না লাগে তবে লিখেই এর জবাব দিন অযথা আইন নিজের হাতে তুলে না নিয়েই যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে ভুল সুদরে দিন। কে নাস্তিক হবে আর কে আস্তিক হবে এটা বিচারের দায়িত্ব আমার বা আপনার কারো নয়।

সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×