somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী! নিজেকে শরিয়া আইনের শেকলে বাঁধা দেখতে চান!

১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নারীদেরকে উদ্দেশ্য করে বলি, সময় থাকতে যদি এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, সবচেয়ে বেশি আপনারাই বেশি কষ্টে থাকবেন। অপমান আর অসম্মানের যন্ত্রণায় জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাবেন। প্রতিটি মুহূর্ত মৃত্যু কামনা করবেন।
আজকে যারা মডারেট/ আপলোজেটিক মুসলিম আছেন আপনাদের দুঃখের দিন ঘনিয়ে আসছে। এত যত্ন করে যে সাজ সজ্জা করছেন সবকিছু পর্দার আড়ালে ঢাকা পড়ে যাবে। রংবেরঙের জামা কাপড় পরে বন্ধু বান্ধব/ কলেজ /ইউনিভার্সিটি / রাস্তা ঘাট/ শপিং মল এ ঘোরা ঘুরি করেন সেটা বন্ধ হয়ে যাবে। পা থেকে মাথা পর্যন্ত কালো রঙের ঢিলে ঢালা আলখাল্লা তে আবৃত থাকতে হবে আপনাদের সবসময়। আর যারা নাম মাত্র চুল ঢেকে মুখ খুলে হিজাব এর ফ্যাশন করে বেড়ান , আপনাদের এই অপরূপ সুন্দর মুখশ্রী কালো পর্দার অন্তরালে চির দিনের জন্য হারিয়ে যাবে।

চিন্তা করে দেখুন এত অস্থির ,অসহ্য গরমের মধ্যে সারাক্ষণ এরকম থাকতে আপনাদের কেমন লাগবে? আর যারা মিডিয়াতে আছেন! তাদের কথা ভেবে তো বরই কষ্ট হচ্ছে। না পারবেন মিডিয়াতে কাজ করতে, না পারবেন নিজের ইচ্ছে মতো কাপড় পড়তে। সিনেমা, নাটক, মডেলিং, সকল কিছু চিরতরে বন্ধ হয়ে যাবে আপনাদের জন্য। সেই সাথে লেখাপড়াও বন্ধ হয়ে যাবে সারাজীবনের জন্য। শরিয়া আইনের বদৌলতে সারাজীবনের জন্য কয়েদী হয়ে থাকবেন নিজের ঘরে, নিজের পরিবারে, এমনকি স্বামীর ঘরেও। এমনকি নিজের ইচ্ছার বিরুদ্ধেও শারীরিক সম্পর্কে আবদ্ধ হতে হবে। জীবনটা হয়ে যাবে দুঃসহ দুর্বিষহ। সহ্য করতে পারবেন? আপনার ইচ্ছা, আপনার সমস্যা, আপনার সুখ, আনন্দ, বিনোদন বলতে কিছুই বরাদ্দ থাকবে না আপনার জন্য। ক্যামন লাগবে তখন আপনাদের?

রং বেরঙের, ম্যাচিং করা বাহারি চুড়ি, শাড়ি, টিপ, গয়না এই সকল কিছু পরা ছেড়ে কালো কাপড়ের আড়ালে নিজেদেরকে নির্বাসিত হতে হবে সারাজীবনের জন্য। ভেবে দেখুন, পারবেন? বন্ধ হয়ে যাবে বাঙ্গালির প্রানের উৎসব পহেলা বৈশাখ।
বন্ধুদের সাথে হাতির ঝিল এ ঘুরতে যাওয়া, ফুচকা, চটপটি, আবাহনি মাঠের/ মোহাম্মদ পুরের চাপ, নীরব হোটেলের বাহারি খাবার, মামা হালিম, স্টার কাবাব, নান্না বিরিয়ানি, বসুন্ধরা সিটির ফুড কোর্ট, ধানমণ্ডি, গুলশান, বনানী, উত্তরার খাবার দোকানের এসকল খাবার খাওয়া আর আড্ডা দেয়া চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। পারবেন সহ্য করতে?

জানি পারবেন না। সহজে এত কিছুর পরিবর্তন আপনারা সহ্য করতে পারবেন না। তাই সময় থাকতে সাবধান হন। এখনও সময় আছে, কঠোর হাতে ধর্মের নামে এই ধর্ম ব্যাবসার এই সব কর্মকাণ্ড দমন করুন। একটা দেশ ধ্বংস হয়ে যাবে যদি দেশ এভাবেই চলতে থাকে। বহু কষ্টে, বহু ত্যাগে পাওয়া এই সোনার দেশ বাঁচাতে সবাই কঠোর হাতে এই সকল ধর্মীয় গোঁড়ামির শিকড় সমূলে উচ্ছেদ করুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×