somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুঁড়িকে তুড়ি মারুন! (পর্ব-১) সংগৃহীত

১৫ ই মে, ২০১৩ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাস্থ্যসচেতন মানুষের জীবনের অন্যতম সমস্যা হচ্ছে ভুঁড়ি। যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন তারা অল্প একটু ভুঁড়ি হলেই কোমর বেঁধে নেমে যান তা দূর করতে ! আবার আরেক শ্রেণীর মানুষ, যারা সাধারণতঃ আলসে বলে পরিচিত, তারা আবার ভুঁড়ি আভিজাত্যের প্রতীক (!!) এই অজুহাতে এই অভিজাত বস্তুটিকে আরও সুন্দর করতে উঠে পড়ে লেগে যান
কিন্তু এই অভিজাত বস্তুটি যে আপনার আভিজাত্যকে এক সময় ধুলায় মিশিয়ে দিতে পারে তা মাথায় রাখা জরুরী। ভুঁড়ি হওয়া আপনার দেহের ইঙ্গিত যে এই দেহযন্ত্রটি আপনার ঠিকমত চলছে না এবং তা অতিসত্বর ঠিক করা দরকার। ভুঁড়ি হৃৎপিণ্ড, শ্বাসযন্ত্র, গলব্লাডার এমনকি মস্তিস্ককেও ক্ষতিগ্রস্ত করে থাকে। ভুঁড়ি হার্ট এ্যাটাক, ডিমেনশিয়া (মস্তিস্কের রোগ), ডায়াবিটিস, ক্যান্সার প্রভৃতি রোগের অন্যতম কারণ। তাই সুস্থ ও সবল থাকতে হলে ভুঁড়ি দূর করা যারপরনাই জরুরী।
ভুঁড়ি দূর করা কিন্তু খুব কঠিন কোন বিষয় না। খুব সহজেই এই বিড়ম্বনাকে তাড়ানো যায়। শুধু দরকার ইচ্ছা ও অধ্যবসায়। প্রথমেই খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত শর্করা, রেড মিট প্রভৃতি ভুঁড়ি হওয়ার অন্যতম কারণ। তাই ভুঁড়ি কমাতে হলে খাদ্যতালিকা থেকে এসব ছাঁটাই করতে হবে। একটি নির্দিষ্ট ডায়েট চার্ট মেনে চলতে হবে। ডায়েট করা মানে কিন্তু এই না যে খাওয়া-দাওয়া সব বাদ দিয়ে দুর্বল হয়ে পড়া। বরং ডায়েট হচ্ছে শরীরকে সুস্থ সবল করে তোলার একটা পদ্ধতি। ভুঁড়ি কমাতে হলে ভাত, মিষ্টি, আলু প্রভৃতি যাবতীয় শর্করা জাতীয় খাওয়া কমিয়ে দিন। একসাথে বেশি খাবেন না। বরং কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খান। কখনোই পেট কানায় কানায় ভর্তি করবেন না খেয়ে। ক্ষিদে মেটাতে যতটুকু খাওয়া দরকার ঠিক ততটুকুই খাবেন রাতে ভাত খাওয়ার অভ্যাস পরিহার করুন, রুটি খাওয়া শুরু করুন।
ভাত, রুটি এসব কম করে খাবেন, তরকারী, সালাদ, মাছ এসব বেশি করে খান। গরুর মাংস,খাসির মাংসের পরিবর্তে মুরগীর মাংস খান। খেয়েই শুয়ে যাওয়ার অভ্যাস ত্যাগ করুন। খাওয়ার পর বাসাতেই ১০-১৫ মিনিট মাঝারি গতিতে হাঁটুন। এতে হজম দ্রুত হবে এবং চর্বি জমার হার কমবে। ওহ ! আর চর্বি জাতীয় খাদ্যও কমিয়ে দিন। রান্নায় তেল কম ব্যবহার করুন। সকালের নাশতা ভালো করে করুন কিন্তু দুপুর, বিশেষ করে রাতে কম খান। দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে তা বর্জন করুন। একটি প্রবাদ আছে ইংরেজিতে, যার অনুবাদ হচ্ছে -
“সকালের নাশতা খাও রাজার মত, দুপুরের খাবার কেরানীর মত ও রাতের খাবার ভিখারীর মত।”
শুধু খাদ্যাভাস পরিবর্তনেই উল্লেখযোগ্য সাফল্য আসবে না, এটির সাথে নিয়মিত ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে হবে। এসব এক্সারসাইজের সাথে আমরা সকলেই পরিচিত। কয়েকটি হচ্ছে -
# সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটু ভাঁজ না করে পায়ের পাতা ছোঁয়া – এটি প্রত্যহ ১০ বার করুন।
# মেঝেতে ম্যাট বিছিয়ে তার উপর শুয়ে পায়ের পাতা ছোঁয়া – এটি প্রত্যহ ৫ বার করুন।
# জায়গায় দাঁড়িয়ে জগিং – এটি ২ মিনিট করুন।
# বুকডন – দিনে ১০টা করে বুকডনও দিতে পারেন।
# লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। সময় থাকলে ৫ মিনিট সিঁড়ি বেয়ে উঠানামা করুন।
এছাড়া সাইক্লিং, সাঁতার প্রভৃতি করার সুযোগ থাকলে তা নিয়মিত করুন।
এসব ব্যায়াম নিয়মিত করলে ও যথাযথ খাদ্যাভাস গড়ে তুলতে পারলে ভুঁড়ি দূর হতে বাধ্য! সেই সাথে আপনি আরও সুস্থ, সবল, সতেজ ও কর্মদ্যম হয়ে উঠবেন। আর শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকতে বাধ্য, তখন জীবন আরও সুন্দর হয়ে উঠবে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×