টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি-হাফসেঞ্চুরির অনন্য রেকর্ড এখন মিসবাহ’র
০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেড়শ’ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক মিসবাহ-উল-হক অনন্য রেকর্ড গড়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধারে দ্রুততম সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন।
প্রথমে হাফ সেঞ্চুরি করতে তিনি বল খরচ করেছেন মাত্র ২১টি। ২৪ মিনিটে চারটি ছয় ও সমানসংখ্যক বাউন্ডারির সাহায্যে মিসবাহ করেন ৫২ রান। আর ৫৬ বলে করেছেন ১০১ রান।
এর আগে, ২০০৪ সালে কেপ টাউনে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৪ বলে অর্ধ শতক করার রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তবে, ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে ২৭ মিনিটে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল। অবশ্য তিনি বল খেলেছিলেন এর চেয়ে বেশি।
হাফসেঞ্চুরির পাশাপাশি ৫৬ বলে ১০১ রানের দ্রুততম সেঞ্চুরি গড়ার রেকর্ডও গড়েছেন মিসবাহ। এর আগে, ১৯৮৬ সালে এন্টিগাতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস। অবশ্য, এজন্য তিনিও বল খেলেছিলেন ৫৬টি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে...
...বাকিটুকু পড়ুন
গুপ্ত ও সুপ্ত আওয়ামী লীগকে লুপ্ত করতে না পারলে তারাই আবার ফিরতে পারলে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত করার কার্যক্রম গ্রহণ করবে। কারণ অতীতে গুপ্ত ও সুপ্তকে লুপ্ত না...
...বাকিটুকু পড়ুন
সূচনা ও প্রেক্ষাপট:লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার...
...বাকিটুকু পড়ুন