somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিলম্বে শায়খ মুযাফফর বিন মুহসিন এর রিমান্ড বাতিল ও মুক্তির জোর দাবী জানাচ্ছি

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ এর সাবেক সভাপতি, পীস টিভি বাংলার আলোচক, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী এর মুহাদ্দিছ এবং হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ এর দারুল ইফতা'র সম্মানিত সদস্য শায়খ মুযাফফর বিন মুহসিনকে ।ঢাকার মুহাম্মাদপুরের আল-আমীন জামে মসজিদ থেকে ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পুলিশি সুত্রে জানানো হয়েছে, কিছুদিন পুর্বে নিহত চ্যানেল আইয়ের আলোচক নূরুল ইসলাম ফারুকী নিহত হওয়ার ঘটনায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আজ তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে যে, কোনো বিদ'আতী গোষ্ঠী প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর খুৎবার একটি অংশ প্রশাসনের কাছে ভুলভাবে উপস্থাপন করেছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।

আমরা এতে ক্ষুব্ধ এবং ব্যথিত হলেও বিস্মিত নই। কারণ আহলেহাদীছ ওলামায়ে কেরামের উপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যুলম চালানোটা নতুন নয়। বাতিলপন্থীরা হক্বের কাছে পরাজিত হয়ে সবসময়ই পেশীশক্তির আশ্রয় নিয়ে হক্বকে দমানোর চেষ্টা করেছে। যার জলজ্যান্ত রূপ দেখেছি আমরা ২০০৫ সালে। সেসময় বিগত চার দলীয় জোট সরকার আহলেহাদীছ ওলামায়ে কেরামের উপর জঙ্গীবাদের মিথ্যা অভিযোগ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে; যা বিশ্ববাসী হতবাক হয়ে চেয়ে দেখেছে। আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের মত সর্বজন শ্রদ্ধেয় বিদ্বান ব্যক্তিত্বকে তাঁরা কারাবন্দী করে রেখেছিল পূর্ণ সাড়ে তিন বছর। আজও বাতিলপন্থীরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আহলেহাদীছ ওলামায়ে কেরামকে হয়রানী করার সেই পুরোনো পদ্ধতি অবলম্বন করেছে।

আমরা এহেন অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে শায়খ মুযাফফর বিন মুহসিন ভাইয়ের মুক্তির জোর দাবী জানাচ্ছি।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে বাতিলের যাবতীয় ফেৎনার হাত থেকে রক্ষা করুন এবং হক্বের যে দাওয়াত বাংলার ময়দানে আন্দোলিত হতে শুরু করেছে, তাকে উত্তরোত্তর আরো বেগবান করুন। আমীন!

হে আল্লাহ! তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও! তোমার আসমানী সাহায্য আমাদের জন্য প্রেরণ কর! সত্যকে তুমি প্রতিষ্ঠিত কর, বাতিলকে পরাভূত কর! তুমিই তো উত্তম সাহায্যকারী!
আমীন!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×