somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুরের মূর্ছনায় দর্শকদের মন জয় করল দেশী খাও দেশী গাও

০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শনিবার অপরাহ্ন। কোরিয়ান সোসাইটি হলের সামনে শত শত মানুষের দীর্ঘ সারি। সিডনীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন সবাই। গানের তালে মন ভাসাতে এসেছেন সবাই। কয়েকশ মানুষকে সুরের মূর্ছনায় ভাসিয়ে নেয়ার জন্য হলের ভেতরে অপেক্ষা করছেন প্রবাসী সংঙ্গীতে শিল্পী অমিয়া মতিন, আরফিনা মিতা, রেফাত বিতা, রোকসানা রহমান ও শুভ্রা মুস্তারিন, এহসান ও তার ব্যান্ড 8 Notes।


অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন অজ- এশিয়া ইভেন্ট আয়োজিত,MUTUAL HOMES এর পৃষ্ঠপোষকতায় "দেশী খাও দেশ গাও অনুষ্ঠানটি" ৩১ শে অক্টোবর শনিবার বিকালে অস্ট্রেলিয়ার সিডনী কোরিয়ান সোসাইটি হলে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

প্রথমেই মঞ্চে আসেন অস্ট্রেলিয়া প্রবাসী জনপ্রিয় ব্যান্ড তারকা এহসান তার দল 8 Notes। মুহুর্মুহু ধ্বনি আর করতালিতে সিক্ত হয়েই গান ধরলেন- ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কাল আমি রব দিশাহারা ’। এরপর জনপ্রিয় গানগুলোর রিমিক্স, বাদ গেল না কোনোটাই। সঙ্গে তো গিটারের মুন্সিয়ানা ছিলই। এরপর মঞ্চে আসেন রেফাত বিতা ।

তার একক সংগীতের পর তিনি ও এহসান পরিবেশন করেন ডুয়েট সংগীত " যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এ দেহে প্রাণ আছে" । যা শ্রোতাদের হৃদয় ছুয়ে যায়। রোকসানা রহমান পরিবেশন করেন জনপ্রিয় লালন গীতি " তিন পাগলে হল মেলা"।

তার এই গানটি লালন প্রেমী সহ সকলকে মুগ্ধ করে।এরপর একে একে মঞ্চে আাসেন শুভ্রা মুস্তারিন

।অমিয়া মতিন ।অমিয়া মতিন তার সুললিত কন্ঠে পরিবেশন "এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই "

।তার এই গানটি কথায় ছিল আসাধারন।সবশেষে অতিথি শিল্পি হিসাবে আরফিনা মিতা। তার একক সংঙ্গীতে পিনপতন নীরবতা নামিয়ে দিলেন শ্রোতাদের মাঝে।


মানুষের মন কীভাবে টেনে আনা যায়, এহসান ও তার দল 8 Notes (বেজ গিটারে ছিলেন হাসান, তবলায় ছিলেন তাইফ, প্যাড ড্রামে ছিলেন রুবেল, কি বোর্ডে ছিলেন সামিউল, শাওন। গিটারে ছিলেন আসিফ )।সে জাদু জানেন ভালোই। কয়েকশ মানুষকে তাই নিজেদের দিকে ফিরিয়ে রাখলেন ।কেবলই কি গাইলেন? গানের তালে তালে নাচালেন অনেককে। আশার বানী শুনালেন আগামীতে আরো বড় পরিসরে প্রবাসী শিশু শিল্পীদের নিয়ে "দেশী খাও দেশ গাও অনুষ্ঠান আয়োজনের।অনুষ্ঠান থেকে অর্জিত অর্থ বাংলাদেশে চিকিৎসা বঞ্চিত দুস্থ শিশুদের সাহায্যার্থে CSF Global Australia তহবিলে তুলে দেওয়া হবে


অনুষ্ঠানর মাঝে আয়োজকদের পক্ষ থেকে MUTUAL HOMES এর Managing Director জনাব জাবেদ হককে সম্মাননা প্রদান করা হয়।এক প্রশ্নের জবাবে তিনি জানান আগামীতে দেশী খাও দেশ গাও সহ প্রবাসী শিল্পীদের নিয়ে যে কোন অনূষ্ঠানে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
অনুষ্ঠানের শেষ বাংলা সিনেমা চোরাবালি প্রদর্শিত হয়।


উক্ত অনুষ্ঠান আরো উপস্হিত ছিলেন MUTUAL HOMES এর কর্নধার জনাব এনাম হক , বেবী হক , Member of Australian classification Board Mr Ron Delezio, Sikder Real Estate এর Executive Director Mr Anis Rohmaan ( Ritu), 8 Notes ব্যান্ড এর Mrs Kaniz Ahmed, বিদেশ বাংলার রহমতউল্লাহ , এ্যানী সাবরিন, বাংলা সিনেমা "চোরাবালি" এর প্রযোজক সালেহীন স্বপন , LG Hooker Ingleburn এর Pro Inv. Manager সাকিনা আখতার,


বাংলাদেশ ফোরাম অষ্ট্রেলিয়ার সভাপতি মোঃ মহসিন

,বাংলা সিডনি’র সম্পাদক আনিসুর রহমান, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম , সুপ্রভাত সিডনীর আব্দুল আউয়াল , আরটিভি'র সিডনি প্রতিনিধি সুলতানুল আরেফিন,BFA VOICE এর আশিক আহম্মেদ সৌরভ , সৈয়দ ফুয়াদ করিম ফাতেমী, এব্ং এস এম এ ফাহিম । এছাড়া ও অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্য সূত্রঃ আঃ আউয়াল , সিডনী, অস্ট্রেলিয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×