কিশোর বয়সের প্রেম !
৩০ শে মে, ২০১১ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার তখন কিশোর বয়স
ডান পিঠে এক ছেলে,
পাশের বাসায় ভারা নিয়ে
তোমরা হঠাৎ এলে ।

প্রথম দিকে বেশ সংকচ
শুধুই নিরবতা,
চোখের সাথে চোখ মিল্লেই
জরিয়ে যেত কথা ।

এরপরে তো আলাপ হলো
এবং চেনা-জানা,
বন্ধ দুয়ার গেলো খুলে
স্বপ্ন দিলো হানা।

বই অথবা খাতার পিঠে
শুধুই তোমার নাম,
গোলাপ মাখা চিঠির ভাজে
মন যে জরালাম।

একদিন এক সকাল বেলা
বলেন বাবা এসে,
"বদলি হবার আদেশ এলো
যাচ্ছি অবশেষে"।

আমার যাবার কথা শুনেই
আনলে চোখে জল,
তখন আমি করেছিলাম
দুঃখ ঢাকার ছল।

বলেছিলাম "ভয় পেয়না
আসব আবার ফিরে,
যাই যেখানেই খুজবো তোমায়
হাজার মুখের ভিরে"।
কিছুটা দিন আসতো চিঠি
বন্ধ হলো পরে,
সবুজ সে প্রেম হারিয়ে গেল
বদলি নামের ঝরে।

পায়নি ফিরে তোমায় আবার
হয়নি আমার ফেরা,
অনুভুতির দেয়াল গুলো
কষ্ট দিয়েই ঘেরা।

দিন গিয়ে ফের দিন এসেছে
আর এসেছে রাত,
কিশোর বেলায় ছুয়েছিলাম
প্রথম তোমার হাত।

সেই ছোঁয়াটা আজও খুঁজি
একলা হলে মন,
বুকের ভিতর রাখে
স্মৃতির আবরণ।



অনেক দিন আগে নেট এ পড়েছিলাম কবিতা টা ...... হঠাৎ মনে পরে গেল ... তাই শেয়ার করলাম ... লেখকের নাম কেউ কি জানেন?????
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন