somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন জীবন ঘাতী রোগ হিট স্টোক কি, কেন হয়, কাদের বেশি হয়,লক্ষণ সমুহ, এর চিকিৎসা এবং প্রতিরোধের উপায়।।।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ে তাই গরমের কারনে এই সময়টায় হিট স্টোক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হিট স্টোক সম্পর্কে কমবেশি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যেহেতু এটাতে মৃত্যুও হতে পারে তাই এই সম্পর্কে সবারই জানা উচিৎ। আমারা এখানে দেখব হিট স্টোক কি , কেন হয়, কারা বেশি ঝুকি পূর্ণ,এর লক্ষণ সমূহ ,কিভাবে চিকিৎসা করব এবং কিভাবে প্রতিরোধ করব?

হিট স্টোক কি এবং কেন হয়ঃ
সূর্যের তাপের কারনে বা জ্বরের কারনে যদি আপনার শরীরের তাপমাত্র ১০৪°F বা ৪০°C এর বেশি হয় তাহলে হিট স্টোক হতে পারে। আমাদের শরীর নিজ থেকে কিছু তাপ উৎপন্ন করে যা সহজেই ঘামের মাধ্যমে কমানো হয়। কিন্তু যদি শরীর অতিরিক্ত পরিমান উত্তপ্ত হয় জ্বরের কারনে বা সূর্যের তাপের কারনে ও বেশি আদ্রতার কারনে আমাদের শরীর ঐ তাপ কমাতে পারেনা। তখনই হিট স্টোক হয়।পানি শূন্যতার কারনেও হিট স্টোক হতে পারে। আর হিট স্টোক হওয়ার সাথে সাথে যদি সুচিকিৎসা না করা হয় তাহলে রোগী মারাও যেতে পারে। তাই হিট স্টোক হওয়ার সাথে সাথে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন সাধারন স্টোক আর হিট স্টোক এক জিনিস না। তাই বেশি ঘাবড়াবেন না।
কারা বেশি ঝুকি পূর্ণঃ
১. শিশু ।
২. বয়স্করা যারা হার্টের রোগে, কিডনি রোগে আক্রান্ত বা ওষুধ সেবনের ফলে শরীরে পানি শূন্যতা দেখা দেয় তারা।
৩. ক্রীড়াবিদ যারা রোদে খেলাধুলা করে।
৪. রিক্সা বা ভ্যান চালক।
৫. কৃষক যারা রোদে মাঠে কাজ করে।
৬. যারা রোঁদের ভিতর বা গরমে অনেকক্ষণ থাকেন।

হিট স্টোক এর লক্ষণ সমুহঃ
১.বমি বমি ভাব, অথবা বমি
২.হঠাত ক্লান্ত লাগা
৩.মাথা ব্যাথা করা/ মাথা ঘোরানো
৪.শরীর ব্যাথা করা।
৫. শরীরে অধিক তাপমাত্রা।
৬. ঘামের অভাব।
৭. হার্ট বিট বেড়ে যাওয়া।
৮. শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ট হওয়া।
৯. অদ্ভুত ব্যবহার করা।
১০. ভুল দেখা।
১১. কোমায় চলে যাওয়া।

কিভাবে হিট স্টোক আক্রান্ত রোগীকে চিকিৎসা করবেনঃ
একটা জিনিস মনে রাখবেন হিট স্টোক আক্রান্ত রোগীকে হাসপাতালে নেয়ার চেয়ে প্রাথমিক চিকিৎসা করা বেশি জরুরী।
হিট স্টোক আক্রান্ত রোগীকে যত দ্রুত সম্ভব ঠাণ্ডা করতে হবে। সেটা যেভাবেই হোক।
১. প্রথমে রোগীকে ছায়া স্থানে নিতে হবে, শুয়িয়ে দিতে হবে,কাপড় ঢিলা করতে হবে, বাতাসের ব্যবস্তা করতে হবে এবং পারলে ঠাণ্ডা পানি বা বরফ দয়ে শরীর মুছতে হবে এবং বরফ বগলে এবং কুচকিতে ধরে রাখতে হবে তাপ কমানোর জন্য। মাথায় পানি ঢালতে পারেন।
২. যদি রোগী তরল খবার খাওয়ার মত সমর্থ হয় তাহলে তাকে ঠাণ্ডা পানি বা অন্য কোন ঠাণ্ডা পানীয় খাওয়াতে পারেন যেগুলোতে অ্যালকোহল এবং ক্যাফেইন নাই।
৩. শরীরের তাপমাত্রা মনিটর করতে হবে থার্মোমিটার দিয়ে এবং শরীর ঠাণ্ডা করার কাজ চালিয়ে যেতে হবে ততক্ষন পর্যন্ত যতক্ষণ না শরীরের তাপমাত্রা ১০১ থেকে ১০২ F না হয়।
৪. পরিস্থিতি অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে।

কিভাবে প্রতিরোধ করা যায়ঃ
১. এটা প্রতিরোধের প্রথম শর্ত হল অতিরিক্ত গরমে বা রোদ্রে শারীরিক কাজ করা যাবে না এবং শরীরে পানি শূন্যতা হতে দেয়া যাবে না।
২. যদি আপনাকে রোদ্রে শারীরিক কাজ করতেই হয় তাহলে প্রচুর পরিমান তরল জাতীয় খাবার যেমন পানি পান করতে হবে তবে চা, কফি বা অ্যালকোহল পান করা যাবে না।
৩. শরীরে লবনের ঘারতি পুরনে ওরস্যালাইন খেতে হবে।
৪.কাজের ফাকে ফাকে কিছুক্ষণ পর পর জিরিয়ে নিতে হবে।
৫. মাথায় বড় হ্যাট ব্যবহার করতে পারেন, ঢিলা কাপড় পড়তে হবে , সাদা রঙের কাপড় পড়তে পারলে ভাল।

অবশেষে, যেভাবেই হোক আপনার শরীর কে গরম বা রোদ থেকে ঠাণ্ডা রাখাই হবে হিট স্টোক থেকে বাঁচার প্রধান শর্ত। তাই এই গ্রীষ্মকালে যতটা সম্ভব ঠাণ্ডা জায়গায় থাকার চেষ্টা করুন।

সুত্রঃ Click This Link

ভাল থাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×