মাননীয় বিরোধী দলিয় নেত্রী । আজ খবরে হরতালে পিকেটারের দেয়া আগুনে ঝলসানো মন্ঠু পালের মৃত্তুর খবর দেখলাম । হরতালে বের হয়েছে পিকেটার রা আগুন দিয়েছে। এটাই বাস্তবতা। কিন্তু মন্ঠু পালের সহধর্মিনী হাসপাতালে যে মরা কান্না কাদল এতটা না করলে ও পারতো ।
আপনি মহান । আজ আপনি দেশের গনতন্ত্র রক্ষার জন্য জুদ্ধ ঘষোনা করেছেন , বলেছেন যত রক্ত ঝরুক কোন ছার দেয়া হবে না । জয় আপনাদের হবে। আমি জানি ১০০০ মন্টু জীবন গেলেও আপনার লক্ষ থেকে এক চুল সরবেন না । মন্ঠুর স্ত্রী বুঝলো না । শুদু শুধু মেকী কান্না করে আমাদের মত আবেগ প্রবন মানুষের চোখে জল আনার কি দরকার ছিল খুব।
ম্যডাম গনতন্ত্র রক্ষার এই আন্দোলনে আপনারা এগিএ যান । দেশ আপনাদের । মন্ঠুর মত আমরা যারা আছি আমাদের মৃতু যেন আপনাকে স্পর্স না করে । যত রক্ত লাগে , মানুষ পুরা লাগে আপনি নিন । আপনি তো আর তারেক রহমান বা কোকো রহমানের রক্ত দিচ্ছেন না ।
আমরা প্রস্তুত আছি রক্ত দিতে। আগুনে পুড়তে ।
বিয়াদবি নিবেন না শুধু একটা দাবি । মন্ঠুর মত আমার ও ছোটো সন্তান আছে। আমি বাইরে থাকলে তারা অপেক্ষা করে । আমার ও স্ত্রী আছে মন্ঠুর মত। যার প্রতিটা মুহুর্ত আমার স্পর্সের অপেক্ষায় কাটে । ম্যডাম আমি যানি ক্ষমতাধর ব্যাক্তিদের আবেক স্পর্স করেনা । তারপর ও বলছি আমার রক্ত বা পুড়া দেহের গন্ধ আপনার দরবারে যাউয়ার আগেই আপনি আমার স্ত্রী ও শন্তানদের মন কে আপনার মত পাথরে রুপান্তরিত করে দিয়েন , যেন আমার মৃত্যু আমার স্ত্রী ও সন্তানদের স্পর্স না করে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

