somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধা রিক্সা চালায় : আমরা তর্ক করি মুক্তিযুদ্ধ নিয়ে

১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসার নামক জীবনের অচল চাকা সচল করতে থেমে গেছে মুক্তিযোদ্ধা বুলু মিয়ার তেজদীপ্ত যৌবন। ষাটের কোঠা পার করেছেন দু’বছর আগে। অনাহারে অর্ধাহারে মাত্র দু’জন মানুষের সংসারের ঘানি টানতেই হোচট খেতে হয় তাকে প্রতিনিয়ত। স্বাধীনতা সম্পর্কে বুলু মিয়ার ধারনা ছিল এটা এমন একটা জিনিষ, যা অর্জিত হলে সারা জীবন পরিবার পরিজন নিয়ে আর কারো দারস্থ হতে হবে না। যৌবনের তেজদীপ্ত সময়ে রিক্সা নামক যন্ত্রটার সাথে ঘষাঘষি করে কোন মতে ৪ সন্তান আর স্বামী স্ত্রীর সংসার চলতো। শোকে দুঃখে অনাহারে অর্ধাহারে পর পর ৪ সন্তানকে হারিয়ে সহায় সম্বলহীণ এই জীবন নিয়েও তার গর্বের সীমা নেই, করন তিনি একজন মুক্তিযোদ্ধা।

৬নং সেক্টর মুজিব ক্যাম্পে তিনি ট্রেনিং নিয়েছিলেন। সব সময় তার বুকে লেখা থাকতো মুক্তিযোদ্ধা নং ১২৪/১৯। বুলু মিয়া সাহেবগঞ্জ এলাকায় দীর্ঘ ৯মাস সম্মুখ সমরে অংশগ্রহন করেছেন। এছাড়াও উত্তরবঙ্গের ভুরুঙ্গামারি, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও, কুড়িগ্রাম, নাগেশ্বরী, হাতিবান্দা, খানসামা, সৈয়দপুর, তিস্তার বিভিন্ন স্থানে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন।

স্বাধীণতার পর তিনি মনে করেছিলেন দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার থাকলে জীবন চলার একটা ব্যবস্থা হবেই। কিন্তু বাস্তবতা হলো সরকার আসে সরকার বদলায়, বুলু মিয়ার রিক্সা চালানো আর বন্ধ হয়না।

বগুড়া শহরের সূত্রাপুর এলাকার বাসিন্দা বুলু মিয়ার বাবা একজন ফল ব্যবসায়ী ছিল। ৬ ভাই ৪ বোনের বিশাল সংসারে তার ভাগ্যে সামান্য একখন্ড জমি জোটাতে পারেনি। মুক্তিযোদ্ধা ভাতার সামান্য টাকা দিয়ে তাদের সংসার চলে না। যে কারনে বাধ্য হয়ে তাকে রিক্সা চালাতে হয়। ৬২ বছর বয়সে রিক্সা চালানো এখন তার জন্য খুব কষ্টকর। আমাদের দেশে বহু মুক্তিযোদ্ধা সরকারী অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের জন্য খাস জমি প্রদানের ব্যবস্থা করছে। বুলু মিয়া আশা করছেন সরকার এতো দিন তার উপর নজর না রাখলেও এবার হয়তো তার একটা বিহীত হবে।

বয়সের ভারে নুয়ে পড়া বুলু মিয়া সারাদিন রিক্সা চালিয়ে কিছু টাকা উপার্জন করেন। এরমধ্যে ৩০ টাকা মহাজনকে দিতে হয়। অবশিষ্ঠ টাকায় কোন রকমে দিন অতিবাহিত করছেন বুলু মিয়া। বুলু মিয়া জানান, তার নিজের একটা রিক্সা থাকলে হয়তো আরেকটু ভাল তিনি থাকতে পারতেন।

ঢাকা নিউজ 24 ডট কম
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১
১৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×