somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ : ৫৭ ধারা নামক ব্লাসফেমি

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গ : ৫৭ ধারা নামক ব্লাসফেমি
৫৭ ধারা, পাকি ব্লাসফেমি আইন অথবা সেদিনকার এসপিইএ আইনের চেয়েও জঘন্য। নালিশ, আটক গ্রেফতার আর নির্যাতনের জন্য এইটার আর জুড়ি নাই। আপন স্বার্থে অনুভুতি (!) আহত করাতে পারলেই ওই ব্যবস্থা। ব্যক্তিগত, রাজনৈতিক বা দলগত যা’ই হোক। লিখলেই ধর মার্ ব্যবস্থা। সরকার দলের জন্য সবচেয়ে সহজ ও আইনসিদ্ধ ব্যবস্থা। সরকারের এই অসীম ক্ষমতায় তারা নাগরিকের সেবকের বদলে প্রভূ হয়ে বসে আছে। নাগরিক যে দেশের মালিক এই কথাটা ওরা ক্ষমতার দম্ভে গিলে বসে আছে। জঘন্য।
কিছুদিন আগে ভারতীয় সংবাদপত্রে একটা মজার ঘটনার কথা এসেছিল। জনৈক ভারতীয় নাগরিক রাস্তার পাশের ধাবায় বসে চা-পানের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পুলিশের অভিযোগ তার চা-পানের ভঙ্গিটি সন্দেহজনক ছিল। নিরাপত্তা-জনিত কারণে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু কেবল কারও চা-পানের ভঙ্গি পুলিশের পছন্দ না হওয়ায় গ্রেফতারের ঘটনা সম্ভবত বিরল। চা পানের সময় কিভাবে কাপটি ধরতে হবে, শব্দ করে নাকি নিঃশব্দে চা পান করতে হবে, বসে না দাঁড়িয়ে পান করতে হবে, চা পানের সময় এদিক ওদিক তাকানো যাবে কিনা, এসবের কোনটি চা-পান কে সন্দেহজনক করে তুলবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে যদি কেবল আইন করা হয় যে সন্দেহজনকভাবে চা পান করা দণ্ডনীয় অপরাধ এবং যার চা-পানের ভঙ্গি সন্দেহজনক মনে হবে পুলিশ তাকেই গ্রেফতার করতে পারবে তাহলে যে কেউই যত্রতত্র হয়রানির শিকার হবেন। অশ্লীলতা, ধর্মানুভূতি, অপরাধ সংঘটনের সম্ভাবনা ইত্যাদির বোধ ব্যক্তি-বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেহেতু আইন এসব আচরণের কোন আদর্শ সংজ্ঞা ঠিক করে দেয় নি, তাই আলোচ্য ধারার প্রয়োগেও অস্পষ্টতা থাকতে বাধ্য। আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষকে আতঙ্কিত করে তোলা ছাড়া এর মাধ্যমে আর কিছু অর্জন হবে বলে মনে হয় না।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×