somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপরীত স্রোতের মানুষেরা

১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাম্পত্য সম্পর্কের ভেতরের দুইজন মানুষের কথা বলছি-
একজন- স্থিরতায় বিশ্বাসী, নিপুনতায় স্বাচ্ছন্দ বোধ করে, কোন পরিবর্তনে সহসা পা বাড়াতে চায় না।
অন্যজন- গতির পূজারী, স্থির ভাবনায় একঘেয়েমিতে ভূগে, পরিবর্তন মানে আর একটি নতুন দিন।
প্রথম ধাঁচের মানুষেরা সাধারনত চেনা জগতের, গন্ডির বাইরে যেতে চায়না, ভাবতে চায়না। স্ত্রীটি ঠিক সময় ধরে সংসার চালায়, হিসেবের বাইরে কোন ঝন্ঝাট চায়না। আচমকা পাওয়া তাকে বিব্রত করে। দিনশেষে সারাদিনের কর্মব্যস্ততার সুচারূভাবে সম্পন্ন করাটাই সাফল্য, কিংবা স্বামীটি- প্রতিদিনকার মতো নিয়ম ধরে কাজে যাওয়া কিংবা ঘড়ি ধরে, টাইম টেবল ধরে চলা- এটাই তার কাছে সফল জীবন।
অন্যপক্ষের মানুষেরা চায় পরিবর্তন- নিত্য সৃষ্টিশীল কিছু। স্ত্রীটি নিত্য নতুন অনুরাগের প্রত্যাশায় থাকে, আচমকা পাওয়া তাকে আত্মহারা করে। ছক বাঁধা যাপিত জীবন তার শ্বাস রোধ করে যেন। কিংবা স্বামীটি- প্রতিদিন ঘরে ফিরে সে নতুন কোন অনুভুতির খোঁজে থাকে, খোঁজ করে। কিছু প্রত্যাশার বাইরের চাওয়া, সেটা ভালোবাসাই হোক অথবা ঘৃণাই হোক- অনুভুতির নিত্য উঠানামাটাই তাকে আটকে রাখে।
যারা দ্বিতীয় ধাঁচের মানুষ এরা মুলত: সৃষ্টিশীল। কবি, লেখক, চিত্রকার কিংবা সুকুমার বৃত্তিগুলি নিয়ে কাজ করে এমন লোক।এরা যখন তাদের বিপরীত মুখী ধারার সাথে জুটি বাঁধে তখন অনেক ক্ষেত্রে ভুল বুঝা বুঝির সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রেই দ্বিমত দেখা দেয়। আবার তারা যদিও নিজের ধাঁচের মানুষের সাথে এই ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারে- কিন্তু স্থিরতার অসহনীয়তা তাদেরকেও অনেক সময় আলাদা করে দেয়।
সবচেয়ে সুখী জুটি মনে হয় প্রথম ধাঁচের জুটি। দুজন দুজন কে বুঝতে পারে সহজেই। ঢেউএর ধাক্কা এড়িয়ে একজন আরেকজনের হাত ধরে থাকতে পারে খুব দৃঢ়ভাবেই। এই অবস্থান থেকেও কিন্তু সৃষ্টিশীলতা আসতে পারে। হয়তো একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত।
(নির্দিস্ট কোন ভাবনা থেকে এই লেখাটা দেয়া হয়নি। নিছকই নিজের ভাবনা টুকুকে গ্রন্থিত করার চেষ্টা। ধন্যবাদ।)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×