এবার জ্বালানী হিসেবে আসছে হাইড্রোজেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মানুষ অনেকদিন ধরেই চেষ্টা করছিল এমন একটি জ্বালানী তৈরি করার যাতে গাড়ির চিমনি দিয়ে কম ধোঁয়া বের হবে কিন্তু গাড়ির গতি কমবে না। অর্থাৎ পরিবেশ বান্ধব জ্বালানীর খোঁজ করছিলেন তারা। এ ধরনের জ্বালানীর জন্য অবশেষে হাইড্রোজেনকেই বেছে নেয়া হয়েছে। বর্তমানে গাড়ির ইঞ্জিনে সাধারনত পেট্রোলিয়াম বেজড গ্যাসোলিন ব্যবহার করা হয় যাতে প্রচুর হাইড্রোকার্বন এবং কার্বন ডাই অক্সাইড নি:সৃত হয়। ফলে ব্যাপক পরিবেশ দূষণ ঘটে। কিন্তু হাইড্রোজেন দহনের ফলে হাইড্রোকার্বন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। গবেষণার মাধ্যমে এমন একপ্রকার ইঞ্জিন তৈরি করা হচ্ছে যাতে করে গাড়ির টেইল পাইপ থেকে নিঃসৃত ধোঁয়া পরিষ্কার হয়। টেইল পাইপ থেকে নিঃসৃত বাতাস এমন পরিষ্কার হবে যা ইঞ্জিনের ভেতরের বাতাসের চেয়ে পরিষ্কার। সংক্ষেপে বলা যায়, হাইড্রোজেন ইঞ্জিনের দক্ষতা সর্বসাকুল্যে ৩৮ শতাংশ যা যথাযথভাবে গ্যাসোলিন ইঞ্জিনের চেয়ে ২৫ শতাংশ বেশি পরিবেশবান্ধব। এখন পর্যন্ত যেসব হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করা হয়েছে তা বেশির ভাগ ক্ষেত্রে অপেক্ষাকৃত কম শক্তি উৎপন্ন করে। বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের গবেষকরা দেখিয়েছেন যে, সুপার চার্জিংয়ের মাধ্যমে হাইড্রোজেন ইঞ্জিনে হাইড্রোজেন দহন করে গ্যাসোলিন চালিত গাড়ির সমপরিমান শক্তি উৎপন্ন করা সম্ভব। এতে ধোঁয়া একেবারেই বের হবে না এবং বিপুল পরিমানে জ্বালানিরও সাশ্রয় হবে। ফোর্ড 'মডেল ইউ' নামক হাইড্রোজেন ইঞ্জিন তৈরি করেছে। 'ফোর্ড ফোকাস এফসিভি' তে এধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যাটারির বদলে হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে। প্রাথমিকভাবে যে সকল প্রতিষ্ঠানের হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন স্থাপন করার ক্ষমতা রয়েছে তাদের অধীনেই ফোর্ড তাদের 'ফোর্ড ফোকাস এফসিভি' গাড়িটি বাজারজাত করবে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং জার্মানির সাতটি শহরের সরকারি কর্মকর্তাদের কাছে পরীক্ষামূলকভাবে এফসিভি সরবরাহ করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানী ব্যায় কমানোর উদ্দেশ্যে এপর্যন্ত ৩০ টি এরকম গাড়ি তৈরি করেছে ফোর্ড। সূএ: bdnews24
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।