ওয়াসিম আকরামের হাসিটা থামছিলোই না। অনেক কষ্টে হাসির ফোয়ারায় বাঁধ দিয়ে শেষপর্যনত্দ বললেন,' আই উইস টু সি সাঙ্গাকারা বোলিং ফার্স্ট!' বোলার সাঙ্গাকারাকে দেখার ইচ্ছা আকরামের আগামীদিনে পূরণ হবে কিনা কে জানে। কিন্তু শ্রীলঙ্কার এই উইকেটকিপার ব্যাটসম্যান স্টার স্পোর্টসে তার পরিচয়ে প্রয়োজনে ফার্স্ট বল করেন বলায় আকরামের ওই বিস্ময়মাখা হাসি। সহ ধারাভাষ্যকার শ্রীলঙ্কার রোশন অভয়সিংহেও জানালেন তিনি কখনো সাঙ্গাকারাকে বল করতে দেখেননি। মজার ব্যাপার হলো ক্রিকইনফো ওয়েবসাইট কিন্তু কুমার সাঙ্গাকারার প্রোফাইলে লিখেছে সে ডানহাতি অফস্পিন করতে পারে। কিন্তু সাঙ্গকারা নিজে বলছেন তিনি একজন ফার্স্ট বোলার! মজার ব্যাপার হলো টেস্ট আর ওয়ানডে মিলিয়ে 216 (53+163) ম্যাচ খেললেও মাত্র একবার বল হাতে নিয়েছিলেন তিনি। তাও মাত্র 1 ওভারের জন্য! টেস্টে করা সেই একটি মাত্র ওভারে 4 রান দিয়ে কোন উইকেট পাননি সাঙ্গাকারা। তবে 123 ম্যাচের ফার্স্টকাস ক্যারিয়ারে তার অবশ্য 1টি উইকেট আছে। এই ক্যারিয়ার নিয়েও ফার্স্ট বোলার পরিচয় দেয়াটা বিস্ময়ের!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

