দর্শকদের মাঠে টেনে আনার মতা সব ক্রিকেটারের থাকে না। কেউ রান করেন স্টাইল আর আক্রমনাত্মক মানসিকতার মিশেলে। আবার কেউবা রয়েসয়ে কিছুটা সংগ্রাম করে। খেলার সৌন্দয্যর্ে এরা স্টাইলিসদের সঙ্গে কোনভাবেই তুলনীয় নয়। দুই ঘরানার দুই ব্যাটসম্যানের সেঞ্চুরীর মধ্যে মানুষ তাই মনে রাখেন স্টাইলিসদেরকেই। দর্শকদের মাঠে টেনে আনার মতার জন্য এদেরকে ডাকা হয় 'ক্রাউডপুলার'! দল হিসাবে ক্রিকেটে বাংলাদেশের অবস্থান পেছনের সারিতে হলেও এই দলটিতে একজন 'ক্রাউডপুলার' আছেন। যেটা এই মূহুর্তে অনেক বড় দলেও নেই। মোহাম্মদ আশলাফুলকে সেই উপাধিটি আবার যেনতেন কেউ দেননি। ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার হিসাবে চট্টগ্রামে অবস্থানরত রবি শাস্ত্রী গতকাল দিনের খেলা শুরু হওয়ার আগে স্টার স্পোর্টসে বলেন,' হি ইজ রিয়ালি এ্যা জেনুইন ক্রাউডপুলার।' এরপর যে দুজনের নামের সঙ্গে অ্যাশের নাম টেনে আনলেন সেটা তা শুনে আশরাফুল কেন বাংলাদেশের সবাই গর্ব অনুভব করতে পারেন। বললেন,' ওকে দেখলে অরবিন্দ (ডি সিলভা) আর শচীনের (টেন্ডুলকার) কথা মনে। ওদের খেলা দেখতে যেমন দর্শক হুমড়ি খেয়ে পড়ে তেমনটাই ঘটে আশরাফুলের বেলায়।' পাশে বসা শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার রঞ্জিত ফানর্ান্ডো রবিকে সমর্থন করে আরো যোগ করেন,' আশরাফুলের গড়ন ওই দুই গ্রেটের মতোই ছোটখাট। কিন্তু অসাধারন এক ব্যাটসম্যান। ফ্রন্টফুট ও ব্যাকফুটে সমানভাবে সাবলীল। আর ডিফেন্সটাও সলিড।'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




