ইংরেজীতে করা প্রশ্নের জবাব কেউ বাংলায় দিলে প্রশ্নকর্তার একটু অবাকই হওয়ার কথা। শুরুতেই প্রশ্নটা ওঠে এটা কি বাংলাপ্রীতি নাকি ইংরেজীভীতি? মোহাম্মদ আশরাফুলকে যারা চেনেন তারা প্রশ্নের দ্বিতীয় অংশকেই সমর্থন করবেন। চট্টগ্রাম টেস্টের 'ম্যান অব দ্য ম্যাচ' হিসাবে তাকে তো স্টার স্পোর্টসের মাইক্রোফোনের সামনে কথা বলতে হবেই। কিন্তু পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ওয়াসিম আকরাম যখন ম্যাচের একমাত্র সেঞ্চুরীয়ানের কাছে তার অনুভূতি জানতে চাইলেন তখন তিনি বাংলায় তার অনুভূতি জানালেন। তবে প্রথমে মাতৃভাষায় কথা বলবেন সেটা ইংরেজীতে জানাতে ভুল করেননি টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরীয়ান। পরে আকরাম একটা লম্বা হাসি দিয়ে বলেন,' যদিও আমি তোমার কথা বুঝতে পারছি না, তবু আমি দ্বিতীয় প্রশ্নটা করবো।'
টেস্টের প্রথম দিনে সেঞ্চুরীর পর ইংরেজীতে আকরামের কাছে সাাতকার দিতে গিয়ে বেশ ঝামেলায় পড়েন অ্যাশ। অনুভূতির প্রকাশটা মনের মেতা হচ্ছে না দেখে এদিন আর ঝুঁকি নেননি তিনি। কিন্তু আগামীদিনে আরো অনেকবার মাইক্রোফোনের সামনে দাঁড়াতে হবে এটা ভেবে হলেও আশরাফুলের ইংরেজীর প্রতি যত্মশীল হতে হবে। ক্রিকেটের মতো অতোটা না হলেও নজর তো তাকে দিতে হবেই!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

