লেখাটা গতকাল লিখবো লিখবো করেও শেষ পর্যন্ত লেখা হয়নি। কাল ছিলো বিশ্ব নারী দিবস। এই দিন এলে অনেক আয়োজন, নারীর অধিকার নিয়ে অনেক অনেক কথা বলা হয়। সমাজের অনেক উঁচু অবস্থানে থাকা পুরুষরা বড় বড় বাণী ছাড়েন। এরপর দিনশেষে ঘরে ফিরে সেই আদি অকৃত্রিম রুেপ আর্ভিভূত হন। এই হচ্ছে আমাদের সমাজের সত্যিকারের চিত্র!!!!!
ওই সব পুরুষের জন্য আমি এবং আমার মতো অনেকে লজ্জিত। আমরা যা বলি তা যদি বিশ্বাস না করি তাহলে হবে কিভাবে। এই দ্্বৈতসত্ত্বা থেকে এই সমাজের পুরুষদের বের হতে হবে। নারীদের মর্যাদা ছাড়া সামাজিক উন্নয়ন অসম্ভব। মনে পড়ছে সাতকাহনের দীপাবলী আর কালবেলার মাধবীলতার কথা। ওরা চরিত্রগুলো তো আমাদের চারপাশ থেকেই নেয়া। কারো মা, কারো বোন।
এদেশের কোন মেয়েকে যেন আর দীপাবলী-মাধবীলতার মতো সংগ্রাম করতে না হয়...........
তাই বলতে হচ্ছে শুধু 8 মার্চকেন, আজও তো হতে পারে নারী দিবস!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



