somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারাদেশে কত পতাকা উড়ছে, আজও কত পথশিশু খালিগায়ে হাঁটছে....

১৩ ই জুন, ২০১০ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা দুনিয়া জুড়ে এখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতামাতি। আমাদের দেশও কম যাচ্ছেনা। ঘর থেকে বের হলেই অথবা ছাদে উঠলেই দেখা যায় হাজার হাজার পতাকা পতপত উড়ছে। প্রজেক্টর দিয়ে কোথাও খেলা দেখানো হচ্ছে। প্রিয় দল জিতলে মিষ্টি খাওয়ানো হচ্ছে। সেদিন পত্রিকায় তো পড়লাম নারায়ণগঞ্জের এক ব্যক্তি তার বাড়িটিকে ব্রাজিলের পতাকার রংয়ে রাঙ্গিয়েছেন। সবার কাছেই ব্যাপারটা অনেক মজার এমনকি আমার কাছেতো অবশ্যই। আমি ব্রাজিলের অন্ধভক্ত। প্রতিবারই আমাদের দেশে ব্রাজিলের পতাকা কম দেখা যায়। এবারও তাই। চারিদিকে শুধু আর্জেন্টিনা আর আর্জেন্টিনা। তাই ভাবলাম আমিও একটা পতাকা কিনব। যেই কথা সেই কাজ।
বাসার সামনেই পেয়ে গেলাম এক ফেরিওয়ালা। ৩০০ টাকা দিয়ে কিনে ফেললাম ব্রাজিলের এক বিশাল পতাকা। আমিতো পতাকা কিনে খুশিতে গদগদ। এখন লাগানোর পালা। অস্থির হয়ে গিয়েছি কখন পতাকা লাগাবো। ভাবছি কোথায় লাগানো যায়? রাস্তার একটা টোকাই ছেলেকে নিয়ে আসলাম নাম জাকির। ঠিক করলাম ওকে দিয়ে বাসার গেইটের উপরে লাগাবো যাতে পুরো গেইট জুড়ে পতাকা দেখা যায়। জাকিরকে উঠিয়ে দিলাম গেইটের উপরে। উঠতে উঠতে জাকির বলল
-মামা কত লইছে এইডা?
আমি দাম বললাম।
জাকির- খেলা শেষ হইলে এইডা খুইল্লালাইবেন?
আমি- কেন?
জাকির- আমারে এইডা দেওন যাইবো?
আমি- খেলা শেষ হয়ে গেলে তুই এটা দিয়ে কি করবি?
জাকির- বেনরাইতে(মাঝরাত) অনেক শীত করে, গাও দেওনের কিসু নাই। এইডা দিলে আমি গাও দিতাম।
কিছুক্ষনের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। কিছুই ভাবতে পারছিলাম না। নিজেকে অনেক অপরাধী মনে হল। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমরা আসলে কি করছি? কি হবে এত কিছু করে? আমাদের দেশের হাজারো জাকির আজ খালিগায়ে হাঁটছে। জামাকাপড়তো অনেক পরের ব্যাপার ওদের তিনবেলা খাবারই জুটছেনা। শীতে, বৃষ্টিতে অনেক কষ্ট পাচ্ছে। আর এদিকে আমরা অযথাই টাকা খরচ করছি। কি দরকার এত মাতামাতি করার। ওদের জন্য কিছু করি আমরা। পতাকা লাগালেই ব্রাজিল, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবেনা। অথচ পতাকা কেনার টাকা দিয়ে ওদেরকে সাহায্য করলে ওদের মুখের হাসিটা দেখা যাবে। এই একটু হাসি বিশ্বকাপ জয়ের চেয়ে কম কিসে?

পতাকাটা আমি খুলিনি। জাকিরকে দিয়ে লাগিয়েছি। আর আমি বাসা থেকে জাকিরের জন্য একটা কাঁথা, কিছু খাবার এনে ওকে দিলাম আর বললাম “খেলা শেষ হলে তুই এসে পতাকাটা নিয়ে যাস”। ও খুব সুন্দর একটা হাসি দিল আর সালাম দিয়ে চলে গেলো। ওর হাসিটা আমি কিছুতেই ভুলতে পারছিনা। অসাধারণ একটা হাসি।

আমি জানিনা জাকিরের জন্য আমি কতটুকু করতে পেরেছি। আমি একাও পারবোনা সব জাকিরের মুখে হাসি ফোটাতে। তবে আমরা সবাই পারি ওদের মুখে একটু হাসি ফোটাতে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১০ রাত ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×