somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের জানালায়।

১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কিছুই স্মৃতিতে ধরে রাখা যায় না। আবার অনেক কিছু্কেই মুছে ফেলা যায় না মনের কেনভাস থেকে। কোনটা ধরে রাখব আর কোনটা মুছে ফেলব, সেটাও আবার অনেক সময় নিজে থেকে নির্বাচন করা যায় না। কিছু জিনিস এমনিতেই মনের ভিতর রয়ে যায় অলক্ষ্যে অগোচরে। আবার কিছু জিনিস অলক্ষ্যেই হারিয়ে যায়। এই রয়ে যাওয়া আর হারিয়ে যাওয়ার ভিরে মাঝে মাঝে এমন কিছু ঘটনা মনের ছোট্র জানালায় উকি দিয়ে উঠে যায়, যা কিছুটা হলেও বর্তমানকে নাড়িয়ে দেয়।

অনেক হাটার পরেও তার সাথে হাটার আনন্দ যেন শেষ হয়না। সন্ধ্যার পর সোডিয়াম লাইটের হলদে আলোর নীচে কেমন যেন একটা অস্পস্ট অন্ধকার জমে থাকে। সেই অস্পস্ট অন্ধকারটা কখনো সখনো বেশ রোমান্টিক হয়ে উঠে। শরতের রাতে সোডিয়াম লাইটের সেই আলো-আধারিতে যখন তার পাশাপাশি হাটতাম, তখন পৃথিবীটা চারপাশের পৃথিবীটা কেমন রগ্ঙীন হয়ে উঠত। আর সেই রং শরীর ভেদ করে মনের আকাশটাতেও ছড়িয়ে পড়ত খুব দ্রুত। মন রাগ্ঙানো সেই সন্ধ্যাগুলো আজো ভূলে থাকা হয় না।

প্রান্তিক থেকে চৌরঙ্গী। তারপর সোজা শহীদ মিনার। কেন্দ্রীয় লাইব্রেরীর সামনের রাস্তাটাতেও আমাদের পায়ের ছাপ লেগে আছে এখনো। রাতের বাতাসে শরতের শিশির ভেজা গন্ধটা কেমন যেন উপঘটক হিসাবে কাজ করত আমাদের মৌন পথচলায়। পুকুরের জলে ছোট ছোট ঢেউ তুলে দখিনা বাতাস তার নাতিদীর্ঘ চুলগুলোয় কোমল পরশ বুলিয়ে দিয়ে যেত। তার চুল ছুয়ে আসা সেই বাতাসে একটা মিষ্টি গন্ধ ভেসে আসত।

রাস্তার দুই পাশে সারি সারি মেহগনি গাছ। পুকুরের মাঝ থেকে কখনো কখনো রাত জাগা জলচর পাখির কিচিরমিচির শব্দ। গণিত ভবনের পেছনের ইউকেলিপটাস বন থেকে রাতের কোন পাখির কিংরা শেয়ালের ডাক শোনা যেত থেমে থেমে। রাস্তায় কোলাহল করবে কে। পড়ুয়া ছাত্ররা সন্ধ্যা থেকেই টেবিলে মুখ গুজে আগামীকালের লেকচার রেডি করছে। আড্ডাবাজ ছাত্ররা সেই প্রান্তিক, চৌরগ্ঙী, শিরিণ খালার দোকানে কিংবা ডেইরি গেটের আড্ডায় হাসির তুফান তুলছে। মাঝে মাঝে দু'একটা রিক্সা টুনটুন আওয়াজ তুলে আমাদের গায়ে বাতাসের হালকা পরশ দিয়ে ছুটে যায়। এসবের দিকে আমাদের কোন মনযোগ নেই। হেটে চলছি তো চলছিই। কোন ক্লান্তি নেই। কখনো টুকটাক কথা চলত। গল্প হত খুব সাধারণ কিছু বিষয় নিয়ে। আবার কখনো সখনো অনেকটা পথ হাটা হয়ে যেত কোন কথা ছাড়াই। কি এক মোহময়তায় পা দু'টি পড়ছে একটির পর অন্যটি, আমাদের জানা নেই। মনে হত, এ চলার যদি শেষ না হত।

তবু শেষ হত আমাদের পথ চলা। হলে ফিরে এসে হয়তো দেখা যেত ডাইনিংয়ের টেবিলে দু'একজন এখনো ব্যর্থচেষ্টা করছে বাটির তলার অবশিস্ট ডাল দিয়ে উদর পুর্তি করতে। আমিও যোগ দিতাম তাদের সাথে। তারপর পড়ার টেবিলে বই খুলে বসা।

এত পথচলার পরেও তাকে বলা হয়ে উঠেনি মনের কথাটা। আর হবেও না কোন দিন। কেমন আছে সে? অনেক দিন জানা হয় না।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×