somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৮৪ থেকে ২০০৮। পড়াশোনার শেষ পাঠ।

১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন কুলি যখন দুই মন ওজনের একটা বস্তা মাইল দুই বয়ে নিয়ে যথাস্থানে ধরাম করে ফেলে, তখন তার নিজেকে কতটা হালকা মনে হয় আমার জানা নেই। গত তিন বছর ধরে যে বোঝাটা আমি বয়ে বেড়িয়েচছি, সেটার ওজন কত হবে তাও কোন ওয়েট মিটার দিয়ে মাপা যাবে না। কিন্তু গতকাল বিকাল ৪:৩০ থেকে ৬:২০ পর্যন্ত একটা লেকচার (প্রেজেনটেশান) এবং ৬:২০-৭:০০ টা পর্যন্ত তার উপর ডিসকাশন-এর পর যখন বের হয়ে আসি রুম থেকে, আমার মনে হয়েছিল আমি যেন মহাশূন্যের ওই স্থানটাতে ভেসে বেড়াচ্ছি যেখানে সকল বস্তুর ওজন শূন্য।

তিন বছরের গবেষণার ফলাফল মাত্র ৫০ টা স্লাইড-এ উপস্থাপন করা কতটা কষ্টকর আমি টের পাচ্ছিলাম গত কয়েকটা সপ্তাহ ধরে। কিন্তু সেই স্লাইডগুলোই যখন আকুন্ঠ প্রশংসা পেল আমার সামনে বসা বাঘা বাঘা প্রফেসরদের কাছ থেকে, আমার সমস্ত কষ্ট উড়ে গেল মুহুর্তেই। একজন প্রফেসর তো বলেই ফেল্লন-

: "তুমি এত কাজ করলে, অথচ তোমার সাথে কোনদিনও তো দেখা হয়নি গত তিন বছরে! আই এপ্রিসিয়েট ইউর ইফোর্টস। ইউ ওয়েলডান। কনগ্রাচুলেশান্স।"

তারপর আমার প্রফেসর (সুপারভাইজার) অন্য প্রফেসরদের সাথে কি কি যেন আলোচনা করলেন (জাপানীতে), তা বুঝার মত পর্যাপ্ত জাপানী শব্দ ভান্ডার আমার হার্ডডিস্কে ছিল না। পরে অবশ্য আমার প্রফেরসকে একা পেয়ে জেনে নিয়েছিলাম তাদের আলোচনার সারসক্ষেপ। শুনে আমি কতটা উচ্চে উঠে গিয়েছিল যে পাশের শত ফুট উচু পাহাড়টাকে ও খুবই ক্ষুদ্র বলে মনে হল। আমার প্রেজেনটেশান -এর একজন এক্সামিনার না কি আমার সুপারভাজার কে বলেছিলেন-

: "আমি ঠিক এমন একজন ছাত্রই খুজছি।"

যাই হোক। তিন বছরের বোঝাটা এখনো পুরোপুরি নামেনি মাথা থেকে। আগামী ৬ আগষ্ট শেষ হবে আনুষ্ঠানিক পড়াশোনার সেই পাঠ। ১৯৮৪ সালে পড়াশোনার যে পাঠ শুরু করেছিলাম, তা শেষ হতে যাচ্ছে খুব শীগ্রই। তারপর কর্মজীবনের কন্টকিত পথে শুরু হবে পথচলা। সেই পথচলায় সবার দোয়া পাব আশা করি।
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×