সব ইভিলের শিরোমণি যখন মিডিয়া (মিনার রশীদ-এর কলাম থেকে)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কিছু মিডিয়ার সাথে সব ইভিলের শিরোমণি মানে ডেভিল বা শয়তানের কাজের কিছুটা মিল লক্ষ করা যায়। মিচকে সে শয়তান বড় ধরনের কোনো শয়তানিতে ব্যর্থ হয়ে একটা কাঠিতে সামান্য মিষ্টি লাগিয়ে দেয়। সেই মিষ্টির গন্ধে একটি মাছি সেখানে এসে বসে। সেই মাছিটিকে ধরার জন্য একটি টিকটিকি এগিয়ে আসে। আর সেই টিকটিকিকে ধরার জন্য একটি বিড়াল এবং বিড়ালকে ধরার জন্য একটি কুকুর এগিয়ে আসে। কুকুর ও বিড়ালের সেই ঝগড়াটি খুব সহজেই তাদের মালিকদের মাঝে ছড়িয়ে পড়ে। আর কুকুর-বিড়ালের মালিকের সহযোগিতায় এগিয়ে আসে নিজ নিজ গোত্র। তা থেকে বড় ধরনের একটি যুদ্ধ শুরু হয়ে যায়। তখন কেউ ভাবতেও পারেনি যে ছোট্ট একটি মিষ্টি কণা এই যুদ্ধটি বাধিয়েছে।
একটি পত্রিকা গত ৮ সেপ্টেম্বর একটি সংবাদ ছাপে প্রথম পতায় যার শিরোনামটি ছিল "আঞ্চলিক বৈষম্যে বাংলাদেশ বিভক্ত� পূর্বাঞ্চল এগিয়ে, পশ্চিমাঞ্চল পিছিয়ে"। সাথে একটি মানচিত্রও দেয়া হয়েছে দেশটিকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করে। এই মানচিত্রটির সাথে বঙ্গভূমিওয়ালাদের সৃষ্ট মানচিত্রের বেশ মিল রয়েছে। এখন এই লাইন বরাবর পূর্ব-পশ্চিমের অর্থনৈতিক বঞ্চনার বোধটি যদি সৃষ্টি করে দেয়া যায় তবে কার উপকার হবে তা সহজেই অনুমেয়। কারণ অর্থনৈতিক বৈষম্যের বোধ সৃষ্টি করে দিতে এবং সেখানে কোনো আঞ্চলিক বা সামাজিক বর্ডার লাইন সৃষ্টি করতে পারলে সিঙ্গেল ইউনিটের এই দেশটিকে আচ্ছাভাবে জব্দ করা সম্ভব হবে। আজ কাঠিতে সামান্য যে মিষ্টি কণাটি লাগানো হয়েছে তার ফলাফল আসবে আরো কয়েক যুগ পরে। মানচিত্রের বুক বরাবর আজ যে লাইন টানা হয়েছে সময়ের সাথে সাথে সেখানে কি কাঁটাতার বা এ জাতীয় কোনো প্রাচীর দাঁড়িয়ে যাবে?
এই লাইনের পূর্ব দিকে রয়েছে রাজধানী শহর ঢাকা ও দেশের মূল বাণিজ্যিক শহর চট্টগ্রাম। রয়েছে বেশিসংখ্যক প্রবাসীদের বিশেষ করে ব্রিটেনে অবস্থানরত প্রবাসীদের আবাসস্থল সিলেট। কাজেই এই তিনটি শহর বা জায়গাকে ঘিরে কেন বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ও বেশি সম্পদ পুঞ্জীভূত হয়েছে তা সহজেই অনুমেয়। অথচ এই প্রতিবেদনটিতে এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে। বর্তমান পুঁজিবাদী সিস্টেমে শহর থেকে গ্রামীণ অর্থনীতি পিছিয়ে পড়ছে। বড় শহর এগিয়ে যাচ্ছে ছোট শহরকে অনেক পেছনে ফেলে। কাজেই এই বৈষম্যটি দুয়েকজন সাইফুর রহমানের জন্য ঘটেনি। আরো অনেক কারণ এর পেছনে জড়িত রয়েছে। কাজেই একই জিনিসকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। এটি নির্ভর করে কোন উদ্দেশ্যে এটা উপস্থাপিত হচ্ছে সেই উদ্দেশ্যের ওপর। কাজেই সম্পদের এই বৈষম্য সৃষ্টির মূল কারণগুলোকে এড়িয়ে সরাসরি এভাবে একটি আঞ্চলিক বিভেদ লাইন সৃষ্টি কোনো ভালো উদ্দেশ্যে করা হয়েছে তা ভাবা কঠিন। যেখানে বঙ্গভূমিওয়ালা এবং তাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য সহযোগীরা ওঁৎ পেতে আছে এমন কোনো বঞ্চনাবোধ সৃষ্টির জন্য। বিষয়টি এই পত্রিকাটির না জানার কথা নয়।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।