somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবক বিড়ালদের জন্য কর্পোরেট টিপস্ -১

২৬ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বনের মাঝে এক সিংহের সাম্রাজ্য । সেই সিংহের অধীনে এক বিড়াল কর্মরত । বিড়ালের দায়িত্ব কর্মদাতা সিংহের দুপুরে ঘুমোবার সময় পাহাড়া দেয়া যাতে বনের কোন ইদুর এসে সিংহের ঘুমের কোনো ব্যাঘাত না করে ।
নিজের কাজে অভিজ্ঞ বিড়াল খুব ভালো ভাবেই ইদুর তাড়ানোর কাজ করে যাচ্ছিল । সিংহও বিড়ালের কাজে সন্তষ্ট হয়ে বিড়ালের বাৎসরিক এপ্রাইজাল ভালোই করত । চাইকি মাঝে মাঝে বিড়ালের ভাগ্যে দু-একটা চাপড়ও মিলত ।

দিনের পর দিন এভাবেই চলছিল । কিন্তু একদিন হঠাৎ বিড়ালের এক মাসের জন্য ছুটির প্রয়োজন হয়ে পড়ল । সিংহের কাছে ছুটি চাইতেই সিংহ বলল ছুটি দেয়া যাবে, কিন্তু তোমার অনুপস্থিতিতে ইদুর তাড়ানোর কাজটা করবে কে ?
বিড়াল বলল, বস, কোন চিন্তা করবেন না ; আমার অনুপস্থিতিতে একমাস আমার ছেলে ইদুর তাড়ানোর কাজ করবে ।

সিংহ বললো তথাস্থ ।

বিড়াল গেল ছুটিতে । ইদুর তাড়ানোর দায়িত্ব এখন বিড়ালের ছেলের । সে বয়সে তরুন । অনেক কর্মস্পৃহা আর উদ্দীপণা ভরপুর । সে ভাবতে বসল কিভাবে আরো ভালোভাবে ইদুর সমস্যার সমাধান করা যায় ?

দিন পনের পর বিড়ালের হটাৎ মনে হল আচ্ছা একবার দেখে আসা দরকার ছেলে কেমন কাজ করছে । এই ভেবে বিড়াল রওয়ানা হল বনের পথে । যেইমাত্র বনের কাছাকাছি গিয়েছে দেখে কিনা তার ছেলে কাঁদতে কাঁদতে বন থেকে বের হয়ে আসছে ।

-কি ব্যাপার, তোর এই অবস্থা কেন, চাকরির খবর কি ? বিড়াল জানতে চায়।
বাবা, আমার চাকরি নট ।
-চাকরি গেল কেন ? কাজে ফাঁকি দিয়েছিলি নাকি ?
না বাবা, আমি কাজে কোন ফাঁকি দেই নাই । দিনরাত কাজ করেছি ।
- কিন্তু চাকরি নট হইল কেন ? কি করেছিস তুই ? উৎকন্ঠিত বিড়াল ।

তারপর বিড়ালের ছেলে বলতে লাগল তার কর্মকান্ড । "আমি ভেবে দেখলাম সিংহের গুহায় ইদুর আসে কোথথেকে ? নিশ্চ্য়ই বনের মধ্যে কোথাও ইদুরের বাসা আছে । তাই চিন্তা করলাম কোথায় কোথায় ইদুরের বাসা থাকতে পারে, সারা বন খুজে খুজে দেখলাম কোথায় কোথায় ইদুরের বাসা । আর সেইসব বাসার দূর্বল দিকগুলো খুঁজে খুঁজে বের করলাম । সে অনুযায়ী সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে একে একে ইদুর গুলোকে তাড়িয়ে দিলাম বনের বাইরে । ...... কিন্তু তারপরই সিংহ বস আমার চাকরি নট করে দিল । বলেই আবারো কাঁদতে লাগলো বিড়ালের ছেলে ।

হায়রে আমার গাধা ছেলে ... তুই করেছিস কি ? তোরতো চাকরি নট হবেই । তুই তো সমস্যার সমাধান করে ফেলেছিস । আরে গাধা ছেলে, সমস্যা না থাকলে কোন বস আমাদেরকে চাকরিতে রাখবে ।

যুবক বিড়ালদের জন্য কর্পোরেট শিক্ষা -১: কর্পোরেট জীবনে ক্যারিয়ার করতে চাইলে কখনোই কোন সমস্যার স্থায়ী সমাধান করতে হয়না । সবসময় সমস্যা জিইয়ে রাখতে হয় । একান্ত প্রয়োজনে নিজেই সমস্যা তৈরী করে দিনরাত ব্যস্ত থাকতে হবে তা নিরসনের জন্য ।








সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×