somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার প্রতি ছোট্ট একটি অনুরোধ ।। রেজা ঘটক

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বুধবার (২৪ এপ্রিল ২০১৩) সকাল ৯টায় সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে পড়ে। লাশ হস্তান্তরের দায়িত্বে থাকা সাভার থানার এসআই সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত ২৩১ টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। আর জীবিত মানুষ উদ্ধার করা হয়েছে প্রায় ১১০০। এর মধ্যে আত্মীয়-স্বজনদের কাছে ১৭০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। ভবনটিতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। রেসকিউ টিমের প্রধান সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বলেছেন, ৭২ ঘণ্টা পর্যন্ত এরকম দুর্ঘটনায় মানুষ বেঁচে থাকতে পারেন। ইতোমধ্যে দুর্ঘটনার ৩৬ ঘণ্টা অতিবাহিত হয়েছে।
সাভার দুর্ঘটনা স্থলে আগত সকল স্বজন, শুভান্যুদ্দায়ী, উদ্ধারকর্মী এবং সর্বস্তরের সকল মানুষের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা গোটা দুর্ঘটনা এলাকাটি দায়িত্ব শুধুমাত্র সেনাবাহিনীর প্রশিক্ষিত টিমের উপর ছেড়ে দিন। এরকম দুর্ঘটনায় উদ্ধার কাজে অতি উৎসাহী দর্শক এবং অপ্রশিক্ষিত মানুষের অতিরিক্ত আবেগ আর দরদ বরং উদ্ধার কাজকে বিলম্বিত করছে। যা এখনো ভিতরে আটকা পড়া জীবিত মানুষের জন্য হুমকি হয়ে যাচ্ছে। এরকম দুর্ঘটনায় সবচেয়ে বেশি দরকারী খোলা জায়গা। যাতে প্রশিক্ষিত রেসকিউ টিমের সদস্যরা যে কোন পথে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উদ্ধার অভিযান চালাতে পারে।
দুর্ঘটনা স্থলে মন্ত্রী, এমপি, ভিআইপি, সিআইপি, নেতা, ফেতার কোনো দরকার নেই। এরা শুধু অকারণে উদ্ধার অভিযানে সময় ক্ষেপনে ভূমিকা রাখতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনায় কারো প্রশিক্ষণ না থাকলে তাদের ওই স্থানে যাওয়া শুধু সমস্যা বাড়াবেই না, বরং জীবিত মানুষের উদ্ধার হওয়ার ক্ষেত্রে তারা সাক্ষাত যমের ভূমিকা পালন করবে। অতি উৎসাহী দর্শকরা আর আত্মীয়-স্বজনরা যতো বেশি দুর্ঘটনা স্থলে ভিড় করবেন, আপনাদের অজান্তে আপনারা ততো বেশি জীবিত মানুষের আয়ু শেষ করায় ভূমিকা রাখবেন। দয়া করে দুর্ঘটনা স্থলটি সেনাবাহিনীর প্রশিক্ষিত টিমের হাতে ছেড়ে দিন।
আত্মীয়-স্বজন এবং উৎসাহী দর্শক এবং ভলান্টিয়ারগণ বরং হাসপাতাল, ক্লিনিক, স্কুল মাঠ এসব জায়গায় অকস্থান নিতে পারেন। নইলে এখনো যারা বেঁচে আছেন তাদের আর জীবিত উদ্ধার করা সম্ভব হবে না। কথাটি শুনতে যতোই রূঢ় শোনাক না কেন, দুর্যোগ ব্যবস্থাপনায় অতি উৎসাহীদের কারণে দুর্যোগ আরো তরান্বিত হয়। যা খালি চোখে বোঝার উপায় থাকে না।
বাংলাদেশের মতো একটি প্রকৃতিক দুর্যোগ অধ্যুষিত রাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয় হওয়া উচিত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। যার দায়িত্বে থাকবে সরাসরি প্রশিক্ষিত সেনাবাহিনী এবং প্রশিক্ষিত ভলান্টিয়ার। অথচ দুঃখের বিষয় বাংলাদেশে সবচেয়ে অসহায় মন্ত্রণালয়ের নাম দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী'র নাম আমার জানা নেই। সংবাদ মাধ্যমে শুনেছি ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাহেব নাকী দিনাজপুরে রাজনৈতিক সফরে রয়েছেন। ওই কুলাঙ্গার নাকী বলেছে সাভারের ভবন ধসের ঘটনার চেয়ে রাজনৈতিক সফর হের কাছে বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যাদেরকে মন্ত্রী বানিয়েছেন, তাদের সম্পর্কে একটু খোঁজখবরও মাঝে মধ্যে নিতে ভুলেন না। এরাই আপনার সদিচ্ছায় অর্জিত সকল ফসলে দুষ্ট কীটের মতো কেটে দিতে ভারী পারদর্শী।
গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্ঘটনা স্থল পরিদর্শন করে সংবাদ মাধ্যমে যা বলেছেন, সেজন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করা উচিত। এসব প্রলাপ উদ্ধারাভিযানে কোনো উপকারে আসে না। বরং এতো কষ্টের মধ্যে মানুষের দুঃখানুভূতিতে ভয়াবহ বমির উদ্রেগ করে। আজ মাননীয় বিরোধীদলীয় নেত্রী'র সাভার দুর্ঘটনা স্থলে পরিদর্শনও সেই একই অহমিকায় ভরপুর। মাননীয় বিরোধীদলীয় নেত্রী, আপনি দুর্ঘটনা স্থলে যাওয়ায় পরোক্ষভাবে উদ্ধারাভিযানে কিছুটা সময় ক্ষেপন করিয়েছেন। আপনাদের মতো কেউ দুর্ঘটনা স্থলে যাওয়া মানে অহেতুক উদ্ধার কাজে একটা বিরতি বা বিলম্ব হবার উপদ্রুপ।
বাংলাদেশের সর্বস্তরেরর সকল মানুষের কাছে আমার সবিনয় নিবেদন, দয়া করে এখন থেকে গোটা দুর্ঘটনা স্থলটি প্রশিক্ষিত সেনাবাহিনীর টিমের কাছে ছেড়ে দিন। সেনাবাহিনীর প্রায় ১১০০ প্রশিক্ষিত সদস্য দুর্ঘটনা স্থলে রেসকিউ কাজে অভিযান পরিচালনা করছেন। তারা যাকে প্রয়োজন মনে করবেন, তাদের রেখে বাকীদের দুর্ঘটনা স্থল ত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ। নইলে এখনো যে প্রায় সহস্রাধিক মানুষ জীবিত অবস্থায় ভবনের ভেতরে আটকা পড়ে আছেন, তাদের আর কোনো ভাবেই বাঁচানো সম্ভব হবে না।
দয়া করে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনীর সদস্যদের উপর আস্থা রাখুন। একমাত্র সেনাবাহিনীর প্রশিক্ষিত রেসকিউ টিম-ই পারে অবশিষ্ট জীবিত মানুষদের জীবিত অবস্থায় উদ্ধার করতে। নইলে আর মাত্র ৩০/৪০ ঘণ্টা পরে সেই সুযোগটিও আর থাকবে না।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×