somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনৈক হেকিম ও তাঁর আশ্চার্য নির্বাচনী মলম!!

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একশত আশি প্রকারের গাছ-গাছরা, জড়ি-বটি, ছাল-বাকল, আমলকি-হরতকি, মধু-সিনামোন, জস-রস-কস দিয়ে তৈরি দেশীয় হেকিমের আশ্চার্য মলম। বাঁশবাড়িয়ার বিপিন বিহারী বসু বসে বসে বাতক ব্যাধী বানিয়ে যখন ওই হেকিমের কাছে গেলেন, তখন প্রথম ওই আশ্চর্য মলমের খোঁজ মিললো। সেই থেকে হাটে-মাঠে-ঘাটে সবখানে ওই আশ্চার্য মলমের কদর বাড়তে থাকে। জনশ্রুতি রয়েছে যে, ওই মলম একবার লাগালে সেই ব্যক্তির জীবনে আর কোনো ধরনের রোগ বালাই হবার সুযোগ নেই। সম্প্রতি ওই দেশীয় হেকিম আরেকটি অতি আশ্চার্য মলম আবিস্কার করেছেন। এটার নাম আশ্চার্য নির্বাচনী মলম। এই মলম যে লাগাবে, সে নির্বাচন করার জন্য উৎসাহিত হবে। সবচেয়ে মজার জিনিস হল, এই মলম লাগালে নাকি তার শুধু জনগণের সেবা করার ইচ্ছা জাগে। মন থেকে সকল কুরীপুর তাড়না দূর হয়। মানুষের সম্পদ হরনের লোভ দূর হয়। দুর্নীতি করার লোভ দূর হয়। কালোবাজারি করার ইচ্ছা দূর হয়। হরতাল ডাকার বাসনা দূর হয়। গাড়িতে আগুন লাগানোর আকাঙ্খা দূর হয়। ককটেল ছোড়ার কামনা দূর হয়। জালিয়াতী করার ইচ্ছা রহিত হয়। খুন-গুম করার বদমতলব তিরোহিত হয়। অবৈধ সম্পদ নিজের দখলে রাখার প্রচেষ্টা বিলুপ্ত হয়। জগতের সকল প্রাণীকে সুখি করার প্রবল ইচ্ছা হৃদয়ে জাগ্রত হয়। আর মানুষের সেবা করার জন্য অন্তরের অন্তস্থল শতভাগ পুলকিত হয়।

আমাদের ইকতারুলের দাদী স্বপ্নে এই মলমের আরো অনেক আশ্চার্য গুনের কথা শুনেছেন। কিন্তু বয়সের ভারে তিনি স্বপ্নের সকল কথা মনে রাখতে পারেননি। তিনি শুধু একটা কথা মনে রাখতে পেরেছেন যে, দেশের সকল রাজনীতিবিদদের নাকি অতি সত্বর এই নির্বাচনী মলম লাগানো উচিত। যারা এই মলম না লাগিয়ে নির্বাচনে অংশগ্রহন করবে, ভবিষ্যতে তাদের সামনে নাকি মহাবিপদ অপেক্ষা করছে। এই মলমের যারা বিরুদ্ধাচারণ করবে তাদের নাকি কণ্ঠ হারাতে পারে, চোখের জ্যোতি কমতে পারে, কাছের মানুষকে চিনতে অসুবিধা হতে পারে, আর অতিরিক্ত শ্বাসকষ্ট হতে পারে। এই মলমের যারা পক্ষে থাকবে, তাদের নাকি উত্তরোত্তর মঙ্গল হবার, ইচ্ছা পূরণ হবার আর জীবনের সকল সাধ-ইচ্ছা পূরণ হবার সম্ভাবনা প্রায় শতভাগ।

কিন্তু ইকতারুলের দাদী এই স্বপ্ন বলার পর থেকেই নাকি দেশীয় সেই হেকিমকে পাকরাও করার জন্য সর্বত্র নানা ধরনের গুজব শোনা যাচ্ছে। প্রথমতঃ কেউ জানে না ওই হেকিম সাহেব কোথায় থাকেন। দ্বিতীয়তঃ ওই হেকিম সাহেব নাকি নিরাপত্তাহীনতার কথা ভেবে এখন গা ঢাকা দিয়েছেন। তৃতীয়তঃ বাঁশবাড়িয়ার বিপিন বিহারী বসু নাকি রামুতে বৌদ্ধ পল্লী ও পাবনার সাঁথিয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার পর নিরাপত্তহীনতার কারণে নিরুদ্দেশ যাত্রা করেছেন। অনেকে বলছেন, তিনি হয়তো গয়া বা কাশি চলে গেছেন। একমাত্র বিপিন বিহারী বসু ওই দেশীয় হেকিমকে চেনেন বলে, হয়তো তার এই নিরুদ্দেশ যাত্রা। এখন ওই হেকিমমে খুঁজে না পাওয়া গেলে দেশের নির্বাচন নিয়ে অচলাবস্থা নাকি আর দূর করা সম্ভব নয়।

টেলিভিশনের চ্যানেলগুলোতে একদল বুদ্ধিজীবী রাত জেগে ওই হেকিমকে কিভাবে খুঁজে পাওয়া যায়, সে বিষয়ে নানান ফর্মূলা, সূত্র দিচ্ছেন। সরকারের পুলিশ ও গোয়েন্দা বিভাগ ওই হেকিমকে হেরিকেন ধরিয়ে খুঁজছেন। নির্বাচন কমিশন ওই হেকিমকে সন্ধান করে দিতে পারলে নগদ পাঁচলাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। কেউ বলছেন ওই হেকিমকে সরকারের লোকজন লুকিয়ে রেখেছেন। কেউ বলছেন, ওই হেকিমকে বিরোধীদলীয় লোকজন নির্বাচনে না আসার জন্যই গুম করেছেন। কেউ বলছেন, ওই হেকিমের সঙ্গে এরশাদ সাহেব একবার হেলিকপ্টারে চড়েছিলেন। অবশ্য তখন তিনি নির্বাচনী দাওয়ার জন্য ওই হেকিমের কাছে যাননি। তিনি গেছিলেন সন্তান লাভের আশায়। কেউ বলছেন, ওই হেকিম সারা দেশের মসজিদে মসজিদে ঘুরে বেড়ান। আজ এই মসজিদে তো কাল সেই মসজিদে। কেউ বলছেন ওই হেকিম সারা দেশের মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ান। আজ এ মন্দির তো কাল সেই মন্দির। কেউ বলছেন, ওই হেকিমকে গির্জায় প‌্যাগোডায়ও দেখা গেছে। কেউ বলছেন, ওই হেকিম মাঝে মাঝে লালনের আকড়ায়ও যেতেন। কেউ বলছেন ওই হেকিম সুন্দরবনে লুকিয়ে থাকেন। কেউ বলছেন ওই হেকিম পাবর্ত চট্টগ্রামের গহীন অরণ্যে লুকিয়ে থাকেন। কেউ বলছেন ওই হেকিম শ্রীমঙ্গলের লাউয়াছড়া জঙ্গলে লুকিয়ে আছেন।

এখন ওই হেকিমকে খুঁজে পাওয়া না গেলে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন কিভাবে হবে, তা আগাম কিছু বলা যাচ্ছে না। কারণ, সবাই চায় আগে ওই হেকিমকে খুঁজে বের করা হোক। তারপর সবাই তার কাছ থেকে নির্বাচনী আশ্চার্য মলম কিনবেন। তারপর একটি শান্তির নির্বাচন হবে। আর তারপর বাংলাদেশ থেকে সকল কলহ-বিবাদ, খুন-গুম, দুর্নীতি-লুটপাট, কালোবাজারি-চাঁদাবাজি, সম্পত্তি দখল, ভেজাল মিশ্রণ, সকল হানাহানি-রক্তপাত চিরতরে বন্ধ হয়ে যাবে। সো, আগে ওই হেকিমকে খুঁজে বের না করা পর্যন্ত দেশের অশান্তি কিছুতেই দূর হবে না। দেশের সকল গণমাধ্যমের সাংবাদিকরা ওই হেকিমের নানা ধরনের কল্পিত চেহারার বর্ণনা দিচ্ছেন। যাতে দেশের জনসাধারণের ওই হেকিমকে খুঁজে পেতে সুবিধা হয়।

টুয়েন্টি ফোর নামে একটি প্রাইভেট এফএম রেডিও ওই হেকিমের নানা ধরণের বাণী প্রচার করছে সারাক্ষণ। এখন ওই হেকিমকে খুঁজে পেলেই বাংলাদেশের সকল অশান্তি দূর হবে। ঢাকার মার্কিন দূতাবাস আভাস দিয়েছে, আগে বিপিন বিহারী বসুকে খুঁজে বের করা হোক। তাহলে ওই হেকিমকে পেতে কোনো সমস্যা হবে না। ঢাকার ভারতীয় দূতাবাস বলছে, তারা শতভাগ নিশ্চিত বিপিন বিহারী বসু নামে কেউ ভারত সীমান্ত অতিক্রম করেনি। হেকিমকে না খুঁজে মার্কিনিরা একটি চক্রান্ত করার পায়তারা করছে। হেকিম বা বিপিন বিহারী বসু এটি বাংলাদেশের অভ্যন্তরীন ইস্যু। আমাদের সেখানে নাক গলানোর কোনো ইচ্ছে নেই। তবে আমরা বাংলাদেশকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। ঢাকার চীন দূতাবাস বলছে, যদি ওই হেকিম অবৈধ ভিসা নিয়ে চীনের কোথাও লুকিয়ে থাকেন, তাহলে চীন এ ব্যাপারে তাঁকে খুঁজে দিতে যথাযথ সহযোগিতা করতে প্রস্তুত। ঢাকার সৌদি দূতাবাস বলছে, অনেক হেকিম কবিরাজ তো হজ্বের সময় আরব ভ্রমণ করেন। আপনাদের আরেকটু অপেক্ষা করা প্রয়োজন। হয়তো হজ্ব করে হেকিম সাহেব শীঘ্রই দেশে ফিরবেন। তখন আর সমস্যা থাকবে না। তবে বাংলাদেশ চাইলে আমরা সকল বাংলাদেশী হাজীদের একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারি।

হেকিমকে খুঁজে না পাওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। নির্বাচনী উৎসবও শুরু হবে না। আর হেকিমের ওই আশ্চার্য নির্বাচনী মলম না লাগাতে পারলে, যে কোনো উপায়ে করা কোনো নির্বাচন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে না বলে কোনো কোনো জাতীয় দৈনিক সম্পাদকীয় মন্তব্য করছে। এখন আমরা ওই হেকিমের যতো দ্রুত সাক্ষাত পাবো ততো দ্রুতই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দিকে রওনা দিতে পারবে। ভাই, আপনারা ওই হেকিমকে সবাই একটু মন দিয়ে খোঁজেন। নইলে আর শান্তি নাই...
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×