ব্রাজিল বিশ্বকাপ ফুটবল ২০১৪-র টিকিট পেলেন যেসব দেশ!!!
১. ব্রাজিল (হোস্ট হিসেবে), ২. জাপান, ৩. অস্ট্রেলিয়া, ৪. ইরান, ৫. দক্ষিণ কোরিয়া, ৬. নেদারল্যান্ড, ৭. ইতালি, ৮. কোস্টারিকা, ৯. যুক্তরাষ্ট্র, ১০. আর্জেন্টিনা, ১১. বেলজিয়াম, ১২. সুইজারল্যান্ড, ১৩. জার্মানী, ১৪. কলাম্বিয়া, ১৫. রাশিয়া, ১৬. বসনিয়া ও হারজেগোভিনা, ১৭. ইংল্যান্ড, ১৮. স্পেন, ১৯. চিলি, ২০. ইকুয়েডর, ২১. হন্ডুরাস, ২২. নাইজেরিয়া, ২৩. আইভরি কোস্ট, ২৪. ক্যামেরুন, ২৫. ঘানা, ২৬. আলজেরিয়া, ২৭. গ্রিস, ২৮. ক্রোয়েশিয়া, ২৯. পর্তুগাল, ৩০. ফ্রান্স। ৩১ ও ৩২ নম্বর দল হিসেবে ব্রাজিলের টিকিট পাবে আরো দুইটি দল। আজ রাতে সেই দুইটি দলের ভাগ্য নির্ধারণ হবে।
যেখানে মেক্সিকো খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর উরুগুয়ে খেলবে জর্ডানের বিরুদ্ধে। ইতোমধ্যে মেক্সিকো নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে প্লে-অফ ম্যাচে ৫-১ গোলে নাস্তানুবুদ করেছিল। আজ রাতে নিউজিল্যান্ড নিজেদের ঘরের মাটিতে মিনিমাম ৫ গোলের ব্যবধানে জিততে না পারলে, মেক্সিকো'র ব্রাজিলের টিকিট মোটামুটি কনফর্ম। ওদিকে জর্ডান নিজেদের ঘরের মাটিতে উরুগুয়ের কাছে ০-৫ গোলে হেরেছিল। আজ রাতে জর্ডানকে খেলতে হবে উরুগুয়ের মন্টেভিডিওতে উরুগুয়ের দর্শকদের সামনে। সেখানে জর্ডান যদি ৬ গোলের ব্যবধানে জিততে না পারে, তাহলে উরুগুয়ের ব্রাজিলের টিকিট মোটামুটি কনফর্ম।
তার মানে ৩১ ও ৩২ নম্বর দল হিসেবে ব্রাজিলের টিকিট পেতে যাচ্ছে মেক্সিকো আর উরুগুয়ে। বিশ্বকাপ বাছাই পর্বে যে উরুগুয়ে সবার শেষে ব্রাজিলের টিকিট নিশ্চিত করতে যাচ্ছে, এবার সেই উরুগুয়ে কিন্তু বড় ধরনের অঘটন ঘটাবে বলেই আমার ব্যক্তিগত ধারণা। যদি ঘরের মাঠে ব্রাজিল ব্যর্থ হয়, তাহলে আর্জন্টিনা'র পরেই উরুগুয়ে হতে পারে ল্যাটিন বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। আটলান্টিকের ওপার থেকে বিশ্বকাপ জিতে ইউরোপের কেউ এপার নিয়ে আসবে, এবার সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। এটা আশা করতেই পারি।
আগামী ৬ ডিসেম্বর ২০১৩, ব্রাজিলের আটলান্টিক মহাসাগর ঘেঁষা বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র কস্টা ডো সুইপি-তে ফাইনাল ড্র অনুষ্ঠিত হবে। তখন জানা যাবে কোন দল কোন গ্রুপে পড়লো। তো ফুটবল প্রেমী ভক্তদের আজ রাতে ৩১ ও ৩২ নম্বর দল দুটো ঠিক হয়ে যাবার পর আগামী ৬ ডিসেম্বর ফাইনাল ড্র পর্যন্ত অলস সময় কাটাতে হবে।
৬ ডিসেম্বর ফাইনাল ড্র থেকে ৩২ দলের গ্রুপ জানা যাবে। তখন হিসাব নিকাশ আরো সহজ হবে। কারণ, গ্রুপ থেকে দুটো করে দল যাবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল তো সবাই জানেন। যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে মেক্সিকো আর উরুগুয়ে পাচ্ছে শেষ দুটো টিকিট। আগামী ৬ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ফুটবল ভক্তরা বরং শীতের পিকনিক করে আর ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন খেলে নিজেদের একটু ফিট রাখার চেষ্টা করুন।
দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।