somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসনিয়া যুদ্ধের লোমহর্ষক ঘটনা নিয়ে লেখা উপন্যাস 'বসনা' !!!

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত ছয় বছর ধরে লিখছি বসনিয়ার যুদ্ধ ও জীবন নিয়ে এক ভিন্নধর্মী উপন্যাস 'বসনা'। এই উপন্যাসের সকল চরিত্র বাস্তব এবং ইউরোপীয় বলকান ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত। এই উপন্যাস লিখতে গিয়ে বসনিয়ার যুদ্ধ এবং প্রাক্তন কমিউনিস্ট যুগোশ্লাভিয়ার ভাঙনের প্রেক্ষাপট, বলকান যুদ্ধের কারণ ও ঘটনাপ্রবাহকে গভীরভাবে বিশ্লেষণ করার জন্য আমাকে প্রচুর গবেষণা করতে হয়েছে। প্রচুর বিদেশী জার্নালে প্রকাশিত নিবন্ধ, প্রবন্ধ ও ফিচার সংগ্রহ করতে হয়েছে। বলকান যুদ্ধ নিয়ে নির্মিত অসংখ্য ফিল্ম, প্রামাণ্যচিত্র সংগ্রহ করতে হয়েছে। বলকান যুদ্ধের উপর প্রচুর বই পড়তে হয়েছে। বসনিয়ার মানুষের জীবন ও দৈনন্দিন ঘটনাপ্রবাহের উপর নজরদারি করতে হয়েছে। মোটকথা বসনিয়ার উপর আমাকে এক বিশাল যজ্ঞ করতে হয়েছে।

বসনিয়ার উপর লেখা আমার এই উপন্যাস 'বসনা' এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি আগামী বছর বসনিয়া যুদ্ধের পঁচিশ বছর পূর্তির আগেই অমর একুশে বইমেলায় বইটি আলোর মুখ দেখবে। বইটি প্রকাশের জন্য আমি এখন একজন যোগ্য প্রকাশক খুঁজছি। যিনি বইটির পেছনে আমার যে নিরলস শ্রম ও মেধা ইনভেস্ট করা হয়েছে, তার যথার্থ মূল্যায়ন করতে পারবে, কেবলমাত্র সেই যোগ্য প্রকাশককেই আমি বইটি প্রকাশের অনুমতি দিতে চাই।

এর আগে আমার বারোটি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে একটি উপন্যাস, ছয়টি গল্প সংকলন, একটি জীবনীগ্রন্থ, একটি নিবন্ধ সংকলন, দুইটি কিশোর গল্প সংকলন ও একটি শিশুতোষ গল্পের বই। বই প্রকাশের দিক দিয়ে এটি হতে পারে আনলাকি থার্টিন নাম্বার। কিন্তু যোগ্য প্রকাশক না পেলে আমি বইটি প্রকাশ করব না। এ বিষয়ে হান্ডেড পার্সেন্ট ডিটারমাইন্ড।

বাংলাদেশের প্রকাশনার মান, প্রকাশকদের আচরণ, লেখক-প্রকাশক সম্পর্ক ইত্যাদি আনুসঙ্গিক বিষয়গুলোতে আমার বিগত পঁচিশ বছরের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। অনেক তিক্ত অভিজ্ঞতার কারণেই আমার এই দ্বিতীয় উপন্যাস 'বসনা' প্রকাশের জন্য আমি এক বিন্দু ছাড় দিতে রাজি নই। বইটির ন্যায্য ট্রিটমেন্ট দিয়ে প্রকাশে আগ্রহী কেবলমাত্র যোগ্য প্রকাশকগণ যোগাযোগ করুন।

বিনীত
রেজা ঘটক
৭ আগস্ট ২০১৬


সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×