somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকে যাদের যাদের জন্মদিন তাদের জন্য (অন্যদেরও দেখতে মানা নাই ;))

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিভিন্ন দৈনিক পত্রিকা হইতে আজকে ১৮ই সেপ্টেম্বর যাদের জন্ম, তাদের "আজকের রাশিফল" কপি-পেস্ট করা হইলোঃ

বিঃদ্রঃ ব্রেকেটের মন্তব্যগুলা আমার নিজের করা ;)

১. দৈনিক ইত্তেফাকঃ
পাশ্চাত্য জ্যোতিষ পদ্ধতি অনুযায়ী রবি কন্যা রাশিতে অবস্হান করছে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯ (এইটার মানে জানিনা)।
আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ (নাকি ভূত) ও মঙ্গল।
আপনার শুভ সংখ্যা ৯, ১৮, ২৭ (শুভ সংখ্যার কাজ কিতা)।
শুভবারঃ মঙ্গল ও বুধ।
শুভ রত্নঃ পান্না ও প্রবাল (খাঁটি নাকি নকল)।
প্রকৃতিগতভাবে আপনি সাহসী ও কৌশলী। আপনার মেধা যেকোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম। চমৎকার কথা ও অন্যকে সহজে প্রভাবিত করতে পারেন (এদের হইতে সাবধান থাকুন ভাইসবেরা ;))। অনেক শত্রুতা সৃষ্টি হলেও সহজে বিরোধে জড়ান না। জীবনে লক্ষ্য স্হির করে এগুতে হবে।
জন্মগ্রহনকারী বিশিষ্ট ব্যক্তিত্বঃ গ্রেটা গার্বো, কবি স্যামুয়েল জনসন ও বিজ্ঞানী জেম বানার্ড প্রমুখ।

২. প্রথম আলোঃ
আজকের এই তারিখে জন্মগ্রহন করায় পাশ্চাত্য মতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯ (ইত্তেফাকের সাথে মিললো না)।
গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার (ইত্তেফাক লেখছে মঙ্গল ও বুধ; কিন্তু ফার্স্টলাইট লেখছে মঙ্গল ও বুধবার)।
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যবসায়িক লেনেদন শুভ। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন (আগ্রহীরা ভাই-বোনেরা ঝাঁপায়া পড়েন ;))।

৩. দৈনিক দিনকালঃ
আজ জন্মগ্রহণ করায় আপনার জন্মসংখ্যা ৯।
আর ৯ সংখ্যার জাতক হিসেবে আপনার জন্যঃ
শুভ বর্ণঃ লাল, মেরুন, মেজেন্টা, চকোলেট, গোলাপি, নীল এবং লেবু সবুজ
শুভ বারঃ রবি, সোম এবং মঙ্গল
গুরুত্বপূর্ণ তারি্খঃ ১, ৩, ৬, ৯, ১০, ১২, ১৫, ১৮, ১৯, ২১, ২৪, ২৭, ২৮ এবং ৩০ (কোনোটা বাদ নাইক্কা)
গুরুত্বপূর্ণ সংখ্যাঃ ১, ২, ৩, ৬, ৭, ৮ এবং ৯
উপযোগী পেশাঃ লেখালেখি, অংকন, কাব্য, নির্বাহীর কাজ এবং শারীরিক ও মানসিক শ্রমনির্ভর যে কোনো পেশায় আপনার দক্ষতা দেখানোর সুযোগ সর্বাধিক।
বিশেষ পরামর্শঃ ইগোভাবের প্রখরতার কারণে আপনি সাধারণের সঙ্গে সহজভাবে মেলামেশা করতে পারেন না। অনুশীলনের মাধ্যমে এ ব্যাপারটি আপনি কাটিয়ে উঠতে চেষ্টা করতে পারেন (হ, টেরাই মারতে থাকেন)।

৪. দৈনিক আমার দেশ
শেয়ার, ঠিকাদারি ও কমিশনভিত্তিক কাজে লোকসান হতে পারে। কাক্ষিত বিনিয়োগ সুখকর হবেনা (ভাইয়েরা সাবধান)।

৫. দৈনিক ইনকিলাব
মহাসুফলদায়ক (মাইনে বুঝলামনা)।
কর্মব্যস্ততা বাড়বে।
প্রেমের ক্ষেত্রে অগ্রগতি।
স্বাস্হ্যের উন্নতি যোগ।
শোভাযাত্রায় অংশগ্রহনে সাবধান (সাবধানে, খুব খেয়াল কইরা ;))


আর কোনো পত্রিকায় রাশিফল ছাপায় কিনা আমি জানিনা। যদি থাকে, আপনি জানান। আমি আপডেট করে দেবো।


পরিশেষে যাদের আজকে জন্মদিন, তাদের জন্য কার্ড (যার যেটা উপযোগী, সেইটা বেছে নাও)


পিচ্চি বাচ্চাপুলাপাইনের জন্য



ছোট্ট মামনিদের জন্য



ছোট্ট ছেলেদের জন্য



পেট-লাভারদের জন্য (যারা প্রাণী পুষতে ভালোবাসেন)



আংকেলদের জন্য




সব্বাই ভালো থাকুন, সুস্হ থাকুন।

সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১২
২৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×