তুমি লিখতে চেয়েছো তাই হৃদয় দিয়েছি মেলে
লিখে যাও যেভাবে খুশী
আমার এ শূন্য বুকে আজো কেউ কিছু লেখেনি।
তুমি বলতে চেয়েছো তাই কান পেতে বসে আছি
কেটে যাক জনম জনম
শুনবো তোমার কথা মনে তাই দ্বিধা রাখিনি।
আগামীর স্বপ্নেরা একদিন স্মৃতি হয়ে যায়
মায়াবী এ দিনগুলো জানি একদিন সে তো অতীতে হারায়।
তুমি শুনতে চেয়েছো তাই সব কথা গান হয়ে যায়
সুরের জোয়ারে ভেসে আমার এ দিনগুলো পলকে হারায়
মনের উঠোন জুড়ে একযোগে ওঠে বেজে হৃদয়ের সব রাগিনী ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ ভোর ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




