অচেনা মানুষ
রুহুল গনি জ্যোতি
কাছের মানুষ কাছেই রয়েছে অচেনা তবুও মন
জানা অজানা দুঃখ জমেছে বুকে
কি এত ভাবছো আনমনা সারাক্ষণ
বাউন্ডুলে স্রোতে ভেসে যাও লুকোচুরি মহাসুখে।
কেউ তো জানে না গোপনে রয়েছে কত আলোছায়াছবি
ভেঙেছে আকাশ সীমাহীনতার উৎসবে তারা মাতে
চালিয়াতি সব রপ্ত করেছে ডুব দিয়ে চায় সবি
দুঃখ চায় না কষ্ট চায় না- শুধু,
সুখ চায় হাতে হাতে।
হয় না হয় না এই ভাবে সুখ - জীবন হারালে সুর
হুংকারে যত কাঁপুক পৃথিবী সত্যটা জড়সড়
চোরা স্রোতে ভেসে সুখ চলে যায় আরো দূর বহু দূর
সময়ের কাছে হেরে যায় সবই- বৃথা কেন কেঁদে মর।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




