অনন্ত অবারিত
রুহুল গনি জ্যোতি
কবিতার মত মায়াবি হাত বাড়িয়ে যে আসে দশদিগন্ত আলোঝলমলে উল্লাসে
নির্মমতার তান্ডব নৃত্য করতে করতে সে বয়ে যায় সামুদ্রিক ঝড় হয়ে
পড়ে থাকে বিরান ভিটা, ধূ ধূ প্রান্তর, তপ্ত দুপুর- কোথাও কেউ নেই
প্রকৃতির রুদ্র রোষে তছনছ সবই পাখিসব গান ভুলে গেছে
সময় থমকে দাঁড়ায়- হাঁটতে সে চায় না কিছুতে
চাপা কান্নায়, ভয়ে-ত্রাসে তার ভরে যায় বুক
একাকী সে পড়ে থাকে বিমুখ প্রান্তরে।
জীবন কী কেবলই এমন অন্ধকারের গ্রাসে চলে যাওয়া?
আলো নেই?
চাঁদ বুঝি ডুবে গেছে?
কোন দিন সে বুঝি আর ছড়াবে না আলো? ভালবাসা মরে গেছে ভুলে গেছে পথ
দিয়ে গেছে ধূসর বেদনার নীলাকাশ
দৃষ্টি ছড়িয়ে দিতেই সে হলো আজ অনন্ত অবারিত।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




