গন্তব্য
রুহুল গনি জ্যোতি
যোজন যোজন পথ পাড়ি দিয়ে ফিরে যায় পরিযায়ী পাখি
শীত চলে গেছে, বসন্তের মাতাল হাওয়ায় মেতেছে চারদিক
বাহারী রঙে সেজেছে প্রকৃতি, পাখির গানে গানে ভ্রমরের গুঞ্জনে
জীবনের উৎসবে ডাক দিয়ে যায় তারা-
ছুটেছে ঝরণা ধারা ঘুম ভেঙে জেগেছে নদীরা
মিলনের স্বপ্নে বিভোর মজেছে আনন্দে আনন্দে
জীবনের জয়গান গাইছে তারা বিচিত্র সুর-তাল লয়ে
পাখিরা যাচ্ছে ফিরে মাটির টানে
প্রকৃতি ডেকেছে হয়তো বা ডাকেনি আদৌ।
তুমি কেন চুপ করে বসে আছো আজ
নিভৃত নীরবে একা এলোমেলো লক্ষ্যহীন
কোথায় ঠিকানা তোমার কোন ঘাটে ভেড়াতে চাও তরি
গন্তব্য কোথায়? আদৌ কি সে কথা জেনেছো ?
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




