ইতোমধ্যে তথ্য সমৃদ্ধ সমৃদ্ধ অনেকগুলো পোস্ট থেকে সবাই জেনে গেছেন। তারপরেও আমি বলছি কারন নিজে শান্তি পাবো বলে। সেটা হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য পাকিস্তানী সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে অষ্ট্রেলিয়ার একটি আদালতে মামলা হয়েছে। মামলার বাদী বাংলাদেশী বংশেদাভূত অষ্ট্রেলীয় নাগরিক রেমন্ড সোলায়মান।
বুধবার অষ্ট্রেলিয়ার ফেডারেল ম্যাজিষ্ট্রেট 1949 সালের গণহত্যা কনভেনশন ও যুদ্ধাপরাধ আইনে মামলাটি দায়ের করা হয়। 25 অক্টোবর সিডনির ফেডারেল আদালতে মামলাটি গ্রহনের বিষয়ে শুনানী হবে।
েরমন্ড সোলায়মান এ বিষয়ে বাংলাদেশ সহ বিশ্ববাসীর সমর্থন চেয়েছেন। আসুন আমরা সবাই তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেই। বিশ্বের যে প্রান্তেই থাকুননা কেন বাংলাদেশে গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে তথ্য থাকলে রেমন্ডকে সহায়তা করুন।
কারন রেমন্ডের এ উদ্যেগের মাধ্যমেই মূলত সুচনা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অপরাধীদের বিচার শুরুর আইনী প্রক্রিয়া। এ চেতনা একদিন প্রবাহিত হবে লাল সবুজের এ দেশে। যেখানে যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিতের মাধ্যমে পূর্ণতা পাবে একাত্তরের মুক্তিযুদ্ধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



