বজলুর রহমানকে শেষ শ্রদ্ধা
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অসম্ভব পছন্দ করতাম তাকে তার সরলতার জন্য। আমি যেসব মানুষদের বেশি পছন্দ করি তাদের সঙ্গে কেন যেন আমার খুব একটা কথা বলার সুযোগ হয়না। তাদের কাছে গেলেও একটু দুরত্ব বজায় রাখি। নিপাট ভদ্রলোক বজলুর রহমান এর অফিসে তাকে কয়েকবার দেখেছি কিন্তু কথা হয়নি। টিভিতে প্রায় ই তাকে দেখতাম। কথা বলার সময় এক ধরেনর সরলতার বহি:প্রকাশ ঘটতো তার মুখমন্ডলে। যা বিশ্বাস করতেন তা- ই বলতেন দ্বিধাহীন চিত্তে। মঙ্গলবার রাতে অফিস থেকে বাসায় যেতে যেতে রাত প্রায় সাড়ে এগারটা। তার মৃত্যুর খবর পেলাম কিছুক্ষন পর। অসম্ভব কষ্ট পেয়েছিলাম। দুপুরে প্রেসক্লাবে জানাজায় অংশ নিয়ে ফিরে আসার সময় বারবারই মনে হচ্ছিলো অপশক্তির উত্থানের বিরুদ্ধে যেসব সাহসী মানুষগুলো সততার সঙ্গে কথা বলতেন তাদেরই একজনকে হারালাম।
বজলু ভাই আপনাকে অনেক শ্রদ্ধা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন