গ্রামাঞ্চলে ব্যবসা ও বাণিজ্য প্রসারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দেশের বিদ্যুৎ সঞ্চালনে ৬০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিদ্যুৎ সঞ্চালনে ৬০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও ইউরো অনু বিভাগ প্রধান আবুল মুনসুর মো. ফয়েজ উল্লাহ এবং জার্মানির কেএফডব্লিউ-এর পক্ষে স্পেশাল প্রোগ্রাম ডাইরেক্টর লিসা স্টেইনচার চুক্তিতে স্বাক্ষর করেন। এতে ঢাকায় নিযুক্ত জার্মান চার্জ দ্য এফেয়ার্স উপস্থিত ছিলেন। জার্মান বিদ্যুৎ খাতে সহায়তা দিচ্ছে, এটি একটি ভাল দিক। সরকারের লক্ষ্যে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নত করতে। এর মধ্য দিয়ে বিদ্যুতের সিস্টেম লস কমে আসবে। বিদ্যুৎখাতে বাংলাদেশের এটি বড় বিনিয়োগ। জার্মান সরকার খুব আনন্দিত এই চুক্তি করতে পেরে। বিদ্যুৎখাত খুবই গুরুত্বপূর্ণ। তাই জার্মান সরকার এ খাতে গুরুত্ব দিয়ে বিনিয়োগে আগ্রহী হয়েছে। বিদ্যুতের অপচয় রোধ করতে বর্তমান সরকার কাজ করছে। এই চুক্তির আওতায় ইমপ্রুভমেন্ট অব পাওয়ার ট্রান্সমিশন ইন দ্য ওয়েস্টার্ন জোন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নকল্পে কেএফডব্লিউ বাংলাদেশ সরকারকে যে ৬০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ২৩০ কেভি এবং ১৩২ কেভি সঞ্চালন ব্যবস্থা ও সাব-স্টেশনের উন্নয়নের মাধ্যমে নির্ভরযোগ্য ও অধিকতর কার্যকরভাবে ওই অঞ্চলসমূহে বিদ্যুৎ বিতরণের পরিসর বৃদ্ধি ও সক্ষমতা প্রতিষ্ঠা করা। প্রকল্পটি পিজিসিবি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৮। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামাঞ্চলে ব্যবসা ও বাণিজ্য প্রসারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
বলুন - "হ্যালো আল্লাহ্, আমি এখনো বেঁচে আছি!"
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।