somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে গ্রীন সিটি নির্মাণের কাজ শুরু করেছে সরকার

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান সরকারের হাতে নেয়া অসংখ্য উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সর্ব বৃহৎ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান কর্মকর্তা-কর্মচারী ও লেবারদের জন্য প্রয়োজনীয় অর্থব্যয়ে গ্রীন সিটি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২ হাজার রাশিয়ানের অবস্থানের জন্য রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নতুনহাট পুরাতন অফিস চত্বরে ৩১ দশমিক ৫৮ একর জমিতে এ গ্রীন সিটি নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে। বর্তমানে ডিজিটাল জরিপের প্রক্রিয়া শুরু করা হয়েছে। জরিপ কাজ শেষ হলেই নকশা প্রণয়ন ও অনুমোদনের পর পিডব্লিউডির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দের মাধ্যমে এ গ্রীন সিটি নির্মাণের কাজ শুরু হবে। ২০১৩ সালের ৩১ অক্টোবর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে প্রকল্প এলাকায় প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করা হয়। পৃথিবীতে এ যাবত কালে সকল দুর্ঘটনার সকল ফ্যাক্টর বিবেচনা করে এ প্রকল্পে ১২০০-২০০০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ বেঁধে দেয়া টাইম ফ্রেম অনুযায়ী এগিয়ে চলেছে। ঝুঁকি মোকাবেলা করার জন্য সকল ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনেরও একটি অফিস এখানে নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশনের এ্যাটমস্ট্রয় এক্সপোর্ট এই অত্যাধুনিক সিটি নির্মাণ করবেন এবং প্রকল্পে কর্মরত রাশিয়ান বিজ্ঞানী ও কর্মকর্তারা এখানে বসবাস করবেন। প্রকল্প চূড়ান্তভাবে বাস্তবায়নের পর রাশিয়ান কর্তৃপক্ষ এই সিটি বাংলাদেশ সরকারকে হস্তান্তর করবেন।



সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×