আয়নাতে বার বার নিজেকে দেখা কখনোই উচিৎ না। আয়না একটা ঘোলাটে অবস্থা তৈরী করে। কখনো আপনাকে সুদর্শন বানিয়ে ফেলবে আবার কখনো কুৎসিত রোগা টাইপের বানিয়ে ফেলবে। একবারের বেশি দুইবার দেখতে গেলে কি যেন নেই নেই ভাবনা ডুকিয়ে দেবে মনের ভেতরে।
আমার রুমে আয়না নেই,কখনো রাখিওনা। তবে মাঝে মাঝে আয়না দেখতে ভালোই লাগে।
মাঝে মাঝে মনে হয় আমার সকল বাস্তবতা আয়নাতে ফুটে উঠেছে,আবার কখনো কখনো সব শূন্য মনে হয়। অনেকটা থেকেও নেই ব্যাপার।
যখন আমরা কোন ঘোলাটে অবস্থায় পড়ি তখন বিভ্রান্ত হয়ে বসি। নাহ এটা এভাবে না ঐভাবে হতে পারে। আয়না ও ঠিক এভাবেই বিভ্রান্ত করে বসে।
আমার মতে কোন সুন্দরি মেয়ের আয়না দেখা উচিৎ না, কখনোই না। সুন্দরি দের আয়না দেখতে হয়না। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছেড়ে দিয়ে বসা এদের জন্য নিষিদ্ধ করা উচিৎ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


