somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“টক্সিক প্রেম ও ক্ষমতার পলিগ্যামি”

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙ্গুদেশের পলিটিস আসলে ফুল টাইম রিলেশনশিপ ড্রামা। যেখানে মা হারা,ঘর হারা,সন্তান হারা এক ব্যর্থ প্রেমিকার নাম মাননীয় সাহাবুদ্দিন চুপ্পু। চিরকাল আমি কিছু বলিনি টাইপের এক মিথ্যুক প্রেমিকার মত।

মায়ের রেখে যাওয়া সন্তান যখন বিগড়ে যাবার ভয়ে মুভ অন করতে গিয়ে ইউসুফের মত এক টক্সিক বয়ফ্রেন্ডের প্রেমের ছলনায় পড়ে। একজন ভদ্র,মার্জিত,পাড়ার স্বীকৃত একজন টপার বফ।

কিন্তু বিপত্তি ঘটে পরে,মুভ অন করতে গিয়ে,সম্পর্কে জড়িয়ে পড়া ইউসুফ যেন সম্পর্কের ভেতরে এক বিশাল কন্ট্রোল ফ্রিক। বাইরে যাওয়া যাবেনা,এত কথা বলার দরকার নাই,ক্যামেরার সামনে যাওয়া যাবেনা,ঘুরতে যেতে পারবেনা,কোন অনুষ্ঠানে যেতে পারবেনা,প্রেমিকা প্রেমিকার মত থাকো,তোমার কাজ শুধু রান্নাঘরে।

এই যেন পলিটিসের ভেতরে ঘরবন্দী রোমান্স,কেবলই ছিলো পাওয়ার শেয়ারিং কন্ট্রাক্ট। নানান কায়দায় চুপ্পুকে নানান মানুষ দ্বারা টেস্ট করতে গিয়ে হেনস্থাও করেছে,কখনো ঘর ছাড়তে বাধ্য করা,কখনো প্রেমের নামে অভিশাপ দেয়া,যাতনা ইত্যাদি।

দীর্ঘ ১৮ মাস পার করে মাননীয় প্রেমিকা চুপ্পু বুঝতে পারলো এইটার নাম প্রেম না,এইটার নাম ভালোবাসা না। এইটা কেবলই ভালোবাসার নামে কন্ট্রোলিং পাওয়ার দেখানো পুরুষত্ব দেখানো। এ যেন সাইলেন্ট পার্টনার বানিয়ে রেখে উপভোগ করা।

১২ ফেব্রুয়ারী প্রকাশ্যে ইউসুফের বিদায় ঘন্টা বাজে চুপ্পুর জীবন থেকে,ফিরে এলো তার পুরনো প্রেমিকার মত একজন মাননীয় প্রবাসী ছেলে,নাম তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পাড়া জুড়ে ছিলো তার বদনাম,একসময় মাননীয় চুপ্পু ও তার মা এই ছেলে ও তার পরিবারকে নিয়ে নানান কথাবার্তা বলতো খাবারের টেবিলে। মাননীয় তারেক রহমানকে কত হাজারবার খাম্বা চোর বলেছে তার ইয়ত্তা নেই,যেন সে বিতর্কের রাজপুত্র।

কিন্তু আজ? আজ সেই মাননীয় প্রবাসী ছেলেটাই চুপ্পুর জীবন বদলে দেয়। চুপ্পু এখন সবাইকে ডেকে ডেকে বলে,দেখো আমি সত্যিকারের মুভ অন করতে পেরেছি। আজকে চুপ্পু বের হতে পারে,ঘরে বাইরে যেতে পারে,সাংবাদিক,ক্যামেরাম্যান কিংবা পাড়া-প্রতিবেশির সাথেও খোসগপ্পে মেতে উঠতে পারে।

আজ মাননীয় প্রেমিকা চুপ্পু বন্দীদশা থেকে মুক্তি পেয়েছে,এক আকাশ দেখতে দেখতে ফিক করে হেসে ফেলতে পারে মাননীয় তারেক রহমানের হাতে হাত রেখে,পাশে চলতে চলতে। বুকভরা নিঃশ্বাসে প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে। আমাদের সকলের জন্য এইটা যেন শিক্ষা হয়ে থাকে,আমরা যেন মুভ অন করতে গিয়ে ইউসুফের মত টক্সিক বয়ফ্রেন্ডের খপ্পরে না পড়ি,পাড়া বিখ্যাত ছেলে,ভদ্র নম্রতা দেখে ভেবে না বসি 'ও তো আসল পুরুষ'।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×