somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরোয়া পিঠা/কেক

১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবায়নযোগ্য শক্তি বিষয়ক একটি পোষ্ট রচনা করতে গিয়ে ধৈর্য হারা হয়ে গিয়ে পেট ইয়া বড় একটা ডাক দিল। :(
বাজারে বের হলাম।
তারপর পূর্ব পরিকল্পনা মোতাবেক কিছু বাজার করলাম। পরিকল্পনাটা অনেক আগের। কিভাবে কিভাবে যেন বাস্তবে পরিণত হল!
convection oven কে ফিল্ড এ নামালাম। টার্গেট কেক :)

যা যা লাগবে:

-ময়দা-চিনি-লবন-কোকো পাউডার-ডিম-তেল-বেকিং পাউডার-ফল-কিসমিস-গুড়ো দুধ/তরল দুধ-ভ্যানিলা ফ্লেভার(ইচ্ছা)
৫টি ডিম আমি নিয়েছি, মাঝারি আকৃতির।


প্রথমে ডিম থেকে সাদা অংশ রেখে খালি বোতলের সহায়তায় কুসুমকে আলাদা করে ফেলব। এটা ইউটিউব এ পাবেন যদি না বুঝেন।
এরপর সাদা অংশকে ব্লেন্ড করবেন, তা হাত দিয়ে করবেন না হলে মেশিন দিয়ে (সুন্দর করে ফেনা হওয়ার আগে পর্যন্ত এরপর যদি যদি সম্পূর্ণ না মিশে যায় হাত দিয়ে মেখে দিবেন/ চামচ দিয়ে নাড়তে থাকবেন)।



আমি মেশিন দিয়ে করেছি আর সাথে চিনি ও লবন। লবন ১ চিমটি আর চিনি ময়দা যতটুকু দিবেন এর সাথে মিল রাখবেন অথবা বেশী পছন্দ করলে বেশী বা কম দিতে পারেন। এরপর ময়দা দিয়েছি তা ২০০ গ্রাম বা ২৫০ গ্রাম হতে পারে। আপনি ১ কেজির ১/৪ থেকে একটু কম দিতে পারেন। খেয়াল করুন যে আমি চিনি-লবন ও সাদা অংশ ডিমের একসাথে ব্লেন্ড করেছি।



আলাদা করা কুসুম আর বেকিং পাউডার,ময়দা,তেল ও দুধ একসাথে মিশ্রন এর সাথে ঢেলে আমার নতুন করে ব্লেন্ড করলাম (নতুন মিশ্রনটি এরকম হয় যেন ঘনও নয় আবার তরলও নয়,



অনেকটা পাকা আমের রসের মত)। বেকিং পাউডার মিনি প‌্যাকেট ছিল আর আপনি বাজার থেকে যতটুুকু আনবেন তার ১-২ চামচ দিলেই চলবে। ময়দা যে পাত্রে ভর্তি করে ঢেলে দিয়েছি, সেই পাত্রের অর্ধেক পরিমান তেল লাগবে আর তরল দুধও তেলের মতনই ।
সর্বশেষ মিশ্রন কে আমরা মনে মনে ৩ ভাগ করতে পারি। কারন ১ ভাগ আমি আলাদা বাটিতে নিয়ে, সেখানে ১ চামচ কোকো পাউডার মিশিয়েছি




(পেস্ট এর মত মিশ্রন হবে)। বেশি হলে তিতা হয়ে যাবে, খেয়াল করে।





পাত্র বা ছাচেঁ ঢালার আগে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, তাতে লেগে যাবার সম্ভাবনা কমে যাবে।
এবার যে পাত্রে বা ছাচেঁ ঢেলে ওভেনে ঢুকাবো সেখানে ১ ভাগ সর্বশেষ মিশ্রন ঢেলে দিলাম বাটি থেকে। এরপর কোকো পেস্ট বা মিশ্রনকে প্রথম ভাগের উপর ঢেলে দিলাম সব দিক দিয়ে(এটা নকশা/ডিজাইন মাত্র বা হয়ত স্বাদে হালকা ভিন্নতা আনে)।



এরপর পাত্রের উপর সর্বশেষ এর বাকি অংশ টুকু ঢেলে দিলাম কোকো মিশ্রন এর উপর। এখানে পাত্রের ভিতরটা ৩টা স্তর তৈরী হয়েছে, তা কেক হবার পর বুঝতে পারব।
সর্বশেষ ধাপে উপরে শুকনো ফল ও কিসমিস বাদাম যা দিতে মনে চায়। ছিটিয়ে দিলে সমস্যা নাই, কারণ এগুলো পরে ডুবে যাবে, ওভানে রান্নার সময়।

-প্রি হিট- ৮ মিনিট করতে পারেন চাইলে, তাহলে ভাল। আমি ছাড়াই করেছিলাম, খেয়াল ছিল না। আমার convection oven বেকিং অপশন সেট করা ৪৫ মিনিট। তাই আর পোদ্দারি করি নাই। তবে ৩০ মিনিট পর দ্রুত বাহির করে চেক করে নিতে পারেন অবস্থাটা । একটা কাঠি বা কাটা চামচ দিয়ে হালকা গুতোঁ দিয়ে ভিতরে কাচাঁ রয়েছে নাকি। আবার ঢুকিয়ে চালু করে দিতে পারেন।
ওভেন অনুযায়ী সময় কম বেশী হয়। আপনার ওভেন দিয়ে অনেকবার অনেক জাতীয় কেক ও রান্না করলে বুঝতে পারবেন।
শুধু মাইক্রোভেন অপশন দিয়েও করতে পারতাম কিন্তু এতে স্বাদের ভিন্নতা আসত।
মাইক্রোভেন এ দ্রুত হয়, ফুলে, নরম হয়। যা ইলেকট্রিক ও কনভেকশন ওভেন সম্পূর্ণ বিপরীত। তবে ইলেকট্রিক থেকে কনভেকশনে একটু দ্রুত হয়।
স্বাদের দিক দিয়ে মাইক্রোভেনটা উন্নত নয়।
এটা আমার অভিজ্ঞতা।




খেলাম, মজা পাই নাই কারন স্বাদ ও গন্ধ থাকলেও মিষ্টি হয় নি। =p~

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×