somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তানজিম চেতনা
কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

সেই সেমিনার......

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন ঘড়ির ঘণ্টা পড়ল, আমি অজানা এক আকর্ষণে পিছে ঘুরে তাকালাম। ঘুরে দেখি তুমি! তখন কি তোমায় আমি চিনতাম!
তোমায় দেখে মনে হয়েছিল, মানুষ এত সুন্দরও হয়! তবে এদের দিকে তাকাতে নেই। কেননা আমার জন্য কোন দেবদূত তৈরি হয়নি, জানি। আমি যেমন খুব সাধারন ও স্বাভাবিক একজন মানুষ, আমার জন্য তেমনই একজন সাধারন মানুষ তৈরি করা হয়েছে। মানুষের সাথে দেবতাদের মিলন তো শুধু কল্পকথাতেই সম্ভব হয়।
এতকিছু ভেবে যেই আবার সামনে ঘুরে হাঁটা শুরু করব, পিছ থেকে ডেকে উঠলে আমার নাম ধরে!! ডাক শুনে আমার আত্মাটা তড়াক করে লাফিয়ে হাতে চলে আসল!! কাঁপতে কাঁপতে পিছে ঘুরে তাকালাম।
জানোই তো, অতি আকর্ষিত মানুষের দিকে তাকানো অতি সাহসের বিষয়, আমার অত সাহস তো আগে ছিলনা। এখন অনেক সাহস হয়ে গেছে অবশ্য। অনেক দ্বিধা ও সাহস নিয়ে পিছে ঘুরে তাকিয়ে দেখি, ক্লাসের ঐ ভ্যাদা সাজিদটা ডাকছে। সাজিদের সাথে আগে কখনো কথা হয়নি তাই ওর কণ্ঠটা অপরিচিত ছিল।
রাগ যা হচ্ছিল না, ব্যাটার উপর…… আবার একটু কৃতজ্ঞতাও ছিল, ওর জন্য তোমাকে নতুন করে দেখতে পেলাম।
____ তুমি কি সেমিনারে যাচ্ছ?
____ হুম।
____ আমিও সেমিনারে যাচ্ছি, রিমতি। চল, একসাথে যাই।
আমিও একটু ভাব নিয়ে সাজিদের সাথে সামনে এগোচ্ছিলাম কিন্তু মাটি আমার পা শক্ত করে আটকে রাখছিল। আর তুমি.. আমাকে পেছনে টানছিলে।
আমি যাব কেন!! তুমি তো দেবদূত। আর দেবতাদের বিশেষ মহিমা থেকে সর্বদা দূরে থাকায় শ্রেয়।
সেমিনারের উপস্থাপক হিসেবে তোমায় দেখলাম দ্বিতীয়.. ওহ, স্যরি তৃতীয়বার। অপলক দৃষ্টিতে তোমার সৌন্দর্য উপভোগ করার পর একটা বিষয় খুব ভালভাবে উপলব্ধি করলাম, স্বর্গীয় সবকিছু শুধু মোহ-ই দেখাতে পারে। স্বর্গীয় বিষয়গুলো শুধুই কল্পনীয়, বাস্তবে এর কোন ভিত্তি নেই। কিন্তু তাই বলে কি আর থেমে থাকা যায়!! স্বর্গীয় বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ তো বরাবরই।
To be continued....
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×