somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীতে পৈশাচিকতার নতুন নজির !!!

১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোনো হত্যাই নিষ্ঠুরতা। কিন্তু রাজশাহীতে ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা এবং তারপর ঘটনাটি চাপা দিতে ‘জিম্মি’কে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করার ঘটনাকে শুধু নিষ্ঠুরতা বললে কম বলা হয়। বলার আসলে ভাষা নেই। আমরা স্তম্ভিত, আমরা ভাষাহীন। সমাজের কারও কারও মধ্যে কী পরিমাণ ঘৃণা ও জিঘাংসা জন্মালে কেউ হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়। কীভাবে অতিসাধারণ মানুষও স্বার্থের বশে চরম বর্বরতা ঘটাতে পারে, এ ঘটনাটি তারও একটা সূচক। সূচকটা আমাদের সতর্ক হতে বলে, হুঁশিয়ার হতে বলে।

প্রকাশিত খবরে জানা গেছে, ব্যবসায়ী আমিনুল হককে ১০ এপ্রিল অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। ব্যবসায়ীর পরিবার সে অনুযায়ী টাকা পৌঁছেও দিয়েছিল। কিন্তু অপহরণকারীরা তাকে ফিরিয়ে দেয়নি। আমিনুল হকের পরিবার তখন পুলিশকে জানিয়েছে। দু’দিন ধরে অনুসন্ধান চালানোর পর পুলিশ এক ঘাতকের বাসা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।পুলিশ দুই ঘাতককে আটক করেছে। আদালতে দেয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করে ঘাতকরা জানিয়েছে, একটি জমি নিয়ে শত্রুতার জের ধরে ব্যবসায়ী আমিনুল হককে তারা হত্যা করেছে। পুলিশ বলেছে, পরিবার যদি প্রথম দিনটিতেই অপহরণের খবর জানাত, তাহলে তারা হয়তো ব্যবসায়ীকে জীবিত উদ্ধার করতে পারত। ব্যবসায়ীর পরিবার প্রথমেই কেন পুলিশকে জানায়নি, সে প্রশ্নের উত্তরও যথেষ্ট তাত্পর্যপূর্ণ। কারণ, পুলিশকে একদিকে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে রয়েছে ঘুষ ও লেনদেন বিষয়ক প্রচারণা। দেখা গেছে এ ধরনের ঘটনায় একশ্রেণীর পুলিশ প্রধানত নিজেদের ‘প্রাপ্তিযোগ’ নিয়ে বেশি ব্যস্ত হয়ে ওঠে। টাকার পরিমাণও যেহেতু বেশি ছিল, সেহেতু পরিবার যদি ভয়ে পুলিশকে পাশ কাটিয়ে থাকে, তাহলে তাদের সম্ভবত দোষ দেয়া যায় না।

একজন ব্যবসায়ীকে শুধু হত্যা নয়, তার লাশকে নয় টুকরো করে বস্তাবন্দি করার খবর পড়ে সুস্থ মানুষ মাত্রই স্তম্ভিত হয়েছেন। মনে হতে পারে যেন হত্যা এদেশে ডাল-ভাতের মতো সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এটা শুধু চরম নিষ্ঠুরতাই নয়, ঘাতকরা ভয়ঙ্কর পৈশাচিকতারও নজির স্থাপন করেছে। আমরা কিন্তু বিষয়টিকে হাল্কাভাবে নেয়ার পক্ষপাতী নই। কারণ, একথাই সত্য যে, এর সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যার ফলে বাড়ছে হত্যাসহ নানা অপরাধ। রাজশাহীর ক্ষেত্রেও একই কথা সত্য। পুলিশ এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যখন মানুষ চরম বিপদেও পুলিশের শরণাপন্ন হতে চাচ্ছে না। গণতন্ত্রের মধ্যে বসবাস করেও মানুষকে নিজের রাজনৈতিক পরিচিতির কথা স্মরণ করতে হচ্ছে।
এটা অবশ্যই সুখবর নয়। প্রসঙ্গক্রমে সমাজের পচনের দিকটিও বিবেচনায় আনা দরকার। রাজশাহীর ঘটনায় নতুন করে প্রমাণিত হয়েছে, সমাজে আসলেও মারাত্মক পচন ধরেছে। না হলে মানুষ এতটা পৈশাচিকভাবে মানুষকে হত্যা করতে পারত না !!!
বলা বাহুল্য, সমাজের এই পচনের পেছনেও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিই ভূমিকা রেখে চলেছে।ঘুষ ও লেনেদেনে যাওয়ার পরিবর্তে পুলিশও যদি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালনে নিয়োজিত থাকত, তাহলে বিপন্ন পরিবার যেমন প্রথম সুযোগেই পুলিশের শরণাপন্ন হতো, তেমনি অবনতি ঘটতো না আইনশৃঙ্খলা পরিস্থিতিরও। অর্থাত্ সমাজের পচন প্রতিহত করার ক্ষেত্রেও পুলিশের মাধ্যমে সরকারের দায়িত্বই বেশি । যে বিষয়টিতে বর্তমান সরকার অত্যন্ত ক্ষতিকর ব্যর্থতা দেখিয়ে চলেছে। আমি মনে করি হত্যা এবং অন্যান্য অপরাধ কমিয়ে আনতে হলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বাধাহীনভাবে তাদের জন্য নির্ধারিত দায়িত্ব পালন করতে দেয়া দরকার। এসব বাহিনীর সদস্যদেরও উচিত সততার সঙ্গে দায়িত্ব পালন করা। রাজশাহীর ঘটনায় কিন্তু তেমন কোনো সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়নি।

কেন মানুষ এ ধরনের নিষ্ঠুরতা করবে, কেন মানবের মধ্যে সুপ্ত এক দানব লুকিয়ে থাকে, তার ব্যাখ্যাও আমাদের করা প্রয়োজন। উল্লেখ্য, গত সরকারের আমলেও আমরা এ ধরনের কিছু বর্বরতা ঘটতে দেখেছি। সাধারণভাবে আইন-বিচার-শাস্তি সঠিকভাবে চললে, বিরোধ-নিষ্পত্তির সহজ ব্যবস্থা থাকলে অপেশাদারি অপরাধ কিছুটা কমে। এ ধরনের ঘটনা বারবার ঘটা, ব্যবস্থার ভেতরের গলদকেই প্রকাশ করে।
এখানে খেয়াল করার বিষয় যে অপরাধীরা সাধারণ খুদে ব্যবসায়ী। যত দূর জানা যায়, আগে কোনো অপরাধেও তারা জড়িত ছিল না। তারা কেবল স্বার্থের তাড়নায়, অন্ধ প্রবৃত্তির বশে এমন নৃশংস কাজ করল, যা কঠিন জল্লাদও করতে দ্বিধা করবে। আদালতের বিচারের পরও প্রশ্নটি তাই রয়ে যাবে যে, সমাজের আইন ও নৈতিকতার কোন গভীর অসুখের আলামত এসব? র‌্যাবের নিষ্ঠুরতা, গৃহপরিচারিকার ওপর গৃহকর্ত্রীর নিষ্ঠুরতা, রাজনৈতিক নিষ্ঠুরতা, ছিনতাই-ডাকাতির নিষ্ঠুরতাসহ সমাজের সব অংশেই নিষ্ঠুরতা ঘটছে। পেশাদার অপরাধী থেকে শুরু করে আপাতভাবে গৃহস্থ মানুষ, সরকারি বাহিনী থেকে শুরু করে সাধারণ কর্মজীবীদের মধ্যেও নিষ্ঠুর আচরণ বারবার প্রকাশ পাচ্ছে। রাজশাহীর ওই ব্যবসায়ী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক, কিন্তু একই সঙ্গে সাধারণ মনের মধ্যে যে অসাধারণ নিষ্ঠুরতার বীজ শিকড় গাড়ছে, তা নিয়েও সবাই ভাবতে বসুক, প্রতিকার খুঁজুক।

সূত্রঃ

প্রথম আলো (১৬ এপ্রিল)

কালের কন্ঠ (১৪ এপ্রিল)

কালের কন্ঠ- (১৫ এপ্রিল)

ইত্তেফাক (১৪ এপ্রিল)
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×