somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুয়েট ce-10 সিরিজের অন্নপ্রাষণ এবং একটি গাধার অনুভূতি.....

২২ শে জুলাই, ২০১১ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একাডেমিক সেশন শুরুর আগেই ৫৬ দিন পিছিয়ে পড়া 10 সিরিজের অন্নপ্রাষন হয়ে গেল, দীর্ঘসময় হলের নিম্নমানের খাবার খাওয়ার একাডেমিক উদ্বোধন এবং সঙ্গে 06 সিরিজের বড়জনদের প্রস্থান দিবস তথা মুক্তি দিবস। এই মহাযজ্ঞের কিছু অনুভূতি প্রকাশ না করে থাকতে পারছিনা।

যজ্ঞ পরিচালক স্বয়ং ডিপার্টমেন্ট অধিপতি, সুতরাং শুধু ইলাহি কান্ড ঘটাটাই স্বাভাবিক, বাস্তবে হলোও তাই। রাজা-বাদশাহর শাহী অনুষ্ঠান দেখার যে অলৌকিক খায়েশ এতদিন মনের মধ্যে পুষে রেখেছিলাম আজ তা পূর্ণ হল।
গুরুত্বপূর্ণ সকল দায়িত্বে দেখা গেল সিভিল অধিশ্বরের আস্থাভাজন প্রজারা।প্রভুর গুণকীর্তনে যারা বিশেষ পারদর্শী তাদের ঠাঁই হয়েছে অনুষ্ঠান পরিচালনা এবং অধিক গুরুত্বপূর্ন কর্মে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ আমাদের, হাঁ হয়ে দেখা আর বিপুলবেগে করতল মারফত শব্দ উৎপাদন করা ।

বরণ ও বিদায়ের মুখস্থ পাঠ শেষ হওয়ার পরে মেধাবীদের মাঝে পুরষ্কার বিতরণ শুরু হল। উপস্থাপক বললেন, যাঁর অক্লান্ত পরিশ্রমে এবারের স্পেশাল পুরষ্কার প্রদান করা হচ্ছে সবার প্রিয় সেই মহান বাদশাহ নিজে এ ব্যাপারে ঘোষণা দিবেন। বাদশাহ ঘোষণা দিলেন - "প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অক্লান্ত পরিশ্রম করে সুদূর আমেরিকা হতে তমুকের কাছ থেকে..." অক্লান্ত পরিশ্রমের কথা স্বয়ং জাহাপনা উচ্চারণ করেছেন, আমরা উপযুক্ত হর্ষধ্বনি করলাম।এরপরে বললেন " শোনো সকল, এবারে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখ কি ঘটে !!!

এরই মধ্যে দুইজন গুরু নিজ নিজ সহধর্মিণী নিয়ে হাজির হলেন। গাধা হিসাবে আমার বিপুল কৌতূহল হল, ইস যদি ক্যামেরা থাকত !! ক্ষাণিকবাদে দেখলাম স্বগোত্রীয় ৩০/৩৫ জন আমার মনের ইচ্ছা বিপুল উৎসাহে পালন করছে, প্রথমে আমার মতিভ্রম হল, ফের মিশেল ওবামা আসল কিনা ??

এরপরে শুরু হল তাক ধিনা ধিন ধিন। ০৮ সিরিজের নাট্যপ্রতিভা দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারলাম না। এই একটা ক্ষেত্রেই গাধার পরিচয় গোপন করতে সক্ষম হয়েছিলাম।উনুষ্ঠানের মাঝে গাধা চরিত্রের গুণে বহুবার অকারণে হাত তালি দিয়েছি, অবশ্য বহুসংখ্যক স্বজাতির অনুরূপ কর্মে বুকে পুলক সঞ্চার করেছিল। সবশেষে খাবারের সুদৃশ্য পোটলা হাতের পেলাম কিন্তু বিশেষ উপভোগ করতে পারলাম না।
আমি তো গাধা তাই ভালমত গুছিয়ে লিখতে এবং অনুষ্ঠানের ভাল দিক উপস্থাপন করতে পারলাম না।পরিশেষে-

সিভিল বাদশাহ আশানুরূপ বাহবা পেলেন না, তদস্থলে খানিকটা তিরষ্কৃত হলেন। যারা আমার মত নিকৃষ্ট শ্রেণীর, তারা বলাবলি করতে লাগল, “বরণ ও বিদায়” নয়, নাম হওয়া উচিৎ ছিল “বাবার শেষকৃত্যানুষ্ঠান”। উল্লেখ্য পুরকৌশল অধিশ্বরকে আড়ালে তেলখোর ভন্ডবাবা বলে ডাকা লোকের সংখ্যা নেহায়েৎ কম নয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×