কবিতার ২০ চরণ-২০তম জন্মদিন নির্দেশক
৭ টি ধাপ-শুভ সংখ্যা ৭ নির্দেশক
প্রত্যেক ধাপে( শেষ ধাপ বাদে) ৩ টি লাইন-মার্চ মাসের ক্রম নির্দেশিত
প্রত্যেক ধাপে ১৫ টি শব্দ-১৫ তম দিন নির্দেশিত
প্রত্যেক ধাপের প্রথম অক্ষরগুলি একজায়গায় করলে লেখা আসে- শুভ জন্মদিন
শেষ লাইনের প্রথম ও শেষ অক্ষর দিয়ে নাম নির্দেশিত ।
..........মানসী......
শুকতারাটার দেশ হতে আনন্দাশ্রু লয়ে এলে তুমি
সেকি উচ্ছ্বাস,শিহরণ বয়ে গেল
জানে ঐ অন্তর্জামি।
ভঞ্জকরূপে ভাঙ্গিলে তব সাধনা
ঐ মায়াবী যূগল ভ্রুকুঞ্চন দৃষ্টির বাণে
সূচীলে নবানুভূতির ভীষণ এক যন্ত্রণা।
জগৎ জঙ্গের ঘোর দূর্দিনে
আমি পেয়েছি তোমারে অসিরূপে
ওগো মঞ্জুহাসিনী ! উদ্দামে তাই, ফের উঠিনু জ্বলে।
নয়নমনি হয়ে থাকিবে তুমি
নশ্বর দেহের অবিনশ্বর আত্মারূপে
মহাপ্রলয়েও ছুটিবে না তো, রচিনু যে বন্ধনখানি।
মহারণ্যের মহাযাত্রায়,প্রবল প্রতাপে
হাতে হাত রেখে ছুটিব দূর্গমে
পেছনে পড়না’কো হায়! থেকো প্রতি পদক্ষেপে।
দিব্যধামের দয়িতা হয়ে রবে তুমি
মহাসমারোহে, মোর মানসে
দিওনা কভু বিষময় যন্ত্রণা, অশান্তির কোন নাগপাশে।
নবযৌবনা হে! চীরউত্থিত রব লয়ে প্রেমের গরিমা
রিক্ত হস্ত পূর্ণ আজি , সে তো প্রেমদেবতার কৃপা।
এফ এইচ রিগ্যান
২৬.০২.১১
(আমারব্লগে প্রকাশিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


