চলছে ভাষার মাস কিন্তু মোবাইল থেকে ইন্টারনেটে লিখতে হবে ইংরেজী ??? অসম্ভব ! এবার বাংলায় লিখুন যে কোন ওয়েব পেজে,যে কোন ব্রাউজিং মোবাইল থেকে।
ধাপ-১. আপনার মুঠোফোনে অপেরা মিনি ৬ ইন্সটল করুন (গুগলে গিয়ে ‘opera mini version 6’ লিখে সার্চ দিন এবং ডাউনলোড করুন)
ধাপ ২. Opera ব্রাউজারের যেখানে ওয়েব ঠিকানা লেখা হয় তার ডান দিকে একটি যোগ চিহ্ন আছে, এখানে কার্সর নিয়ে গিয়ে কম্পিউটারের মত একাধিক ট্যাব খোল...া যায়। একটি ট্যাবে http://www.writebangla.com এ যান। চায়না মোবাইলগুলোতে লেখা আসতে পারে untrusted ap এবং আরো অনেক হাবিজাবি লেখা, আপনি yes করুন। এরপরে Write Bangla On Mobile এ ক্লিক করুন। এরপর Write Avro Phonetic Bangla (v 2) ক্লিক করুন [যদি বাংলায় ফেসবুকে স্ট্যাটাস দিতে চান তবে তবে Write Avro Phonetic Bangla + FB status (v 2) ]
আপনার কাজ এখন শেষের দিকে, যেখানে লেখা আছে ‘ekhane keyMap mene banglish likhun’ সেখানে অভ্র লেআউট অনুযায়ি ইংরেজী লিখুন এবং ওকে করুন। নিচে বাংলা লেখা আসবে (ভাঙ্গা ফন্ট), আরো নিচে সঠিক ফন্ট আসবে। ভুল হলে ঠিক করে নিতে পারবেন।
যে দ্বিতিয় বক্সে ভাঙ্গা ফন্টে বাংলা লেখা এসেছে সেখানে কার্সর নিয়ে যান এবং 1 key চাপুন । কপি করুন।
শুরুতে আপনি দুইটি ট্যাব খুলেছিলেন, মনে আছে তো ? অন্য ট্যাবে গিয়ে কাংখিত ওয়েব পেইজ এ গিয়ে পেস্ট করে দিন। ব্যাস হয়ে গেল বাংলা লিখন।
অন্য ট্যাবে যেতে হলে মোবাইলের সবার উপরে বামপাশের key তে ক্লিক করুন । আর এক ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে হলে কার্সর সবার উপরে থাকা ওয়েব ঠিকানায় গিয়ে ডান বা বাম arrow চাপুন।
কোন সমস্যা হলে মেসেজে জানান।
ফাউ পরামর্শঃ যারা সস্তায় মোবাইল কাম এজ মডেম খুঁজছেন তারা symphony T50 নিতে পারে। মডেম হিসাবে মোটামুটি ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


